আইল্যান্ড হাইস্কুলের প্রাক্তন শিক্ষার্থীদের ঈদ পুনর্মিলনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মহেশখালী আইল্যান্ড হাইস্কুলের প্রাক্তন ছাত্রছাত্রীদের উদ্যোগে ১৪ সেপ্টেম্বর বিদ্যালয়ের মাঠে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবুল কালাম। সভাপতিত্ব করেন বড় মহেশখালী বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক হুমায়ুন কবির আযাদ।
বক্তব্য দেন শিক্ষক গোপাল কৃষ্ণ দাস, মোজাম্মেল হক, প্রাক্তন শিক্ষার্থী আব্দুল গফুর, বেদারুল ইসলাম, আব্দুর রহিম, এখলাসুর রহমান, শামীমা আক্তার, মাহবুবুল আলম, ছরওয়ার কামাল প্রমুখ।