প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভৌতিক ছবিভক্তদের জন্য সুখবর। যাঁরা ভক্ত নন, তাঁরা ভেবে দেখতে পারেন নতুন এই আইসক্রিমগুলো চেখে দেখার সাহস সঞ্চয় করতে পারবেন কি না! ইংরেজিতে অবশ্য এগুলোকে আইসক্রিম না বলে ‘আইস স্ক্রিম’ বলাই মানানসই। রুশ ডিজাইন ও বিজ্ঞাপন নির্মাতা এক প্রতিষ্ঠান এমন আজব আইসক্রিম বাজারে আনার পরিকল্পনা করছে। এরই মধ্যে তারা তৈরি করে ফেলেছে আশির দশকের হরর ছবি ও টিভি ধারাবাহিকের নানা চরিত্রের মুখাবয়ব অবলম্বনে আইস স্ক্রিমস! এদের স্বাদও আবার একেক রকম। কোনোটা আপেলের, কোনোটা তরমুজ কিংবা পনিরের স্বাদযুক্ত। খুব শিগগিরই বাজারজাত করার আশা করছে প্রতিষ্ঠানটি। ডেইলি মেইল