আইসক্রিমের নতুন দোকান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২৪ মার্চ ঢাকার বনানীর ১১ নম্বর রোডে চালু হলো ‘দ্য ক্রিম অ্যান্ড ফাজ ফ্যাক্টরি’ নামের একটি দোকান। এর উদ্বোধন করেন জিএফএ গ্রুপের গ্লোবাল সিইও জোসেফ চেরিয়ান। তিনি জানান, দ্য ক্রিম অ্যান্ড ফাজ ফ্যাক্টরি থাইল্যান্ডের একটি জনপ্রিয় আইসক্রিম সরবরাহকারী প্রতিষ্ঠান, যা বিশ্বের বিভিন্ন দেশে নানা স্বাদ ও বৈচিত্র্যের আইসক্রিম সরবরাহ করে আসছে। বাংলাদেশে এটিই প্রথম শাখা। বাংলাদেশে এর পরিচালনার দায়িত্বে রয়েছে জিএফএ ও গ্লোবাল ফ্রান্সিস আর্কিটেক্টস।এই দোকানে ক্রেতাদের যে ব্যাপারটি সবচেয়ে বেশি আকর্ষণ করে তা হলো, এখানে তাঁরা নিজের রুচি ও স্বাদমতো আইসক্রিম নিজেই বানিয়ে নিতে পারেন। ক্রেতারা তাঁদের ইচ্ছামতো নাটস, ক্যান্ডিস ও ফাজ দিয়ে সাজিয়ে নিতে পারেন আইসক্রিমটি। কফি, চকলেট, স্ট্রবেরি, বাটার, ফেঞ্চ ভ্যানিলা, সুইট ক্রিমসহ বেশ কিছু পছন্দনীয় স্বাদের আইসক্রিম খেতে তাঁরা ভিড় জমাতে পারেন এই দোকানে। দামটাও হাতের নাগালে। শুধু একটি স্বাদের এ আইসক্রিমের জন্য দাম পড়বে ১৩০ টাকা। আপনি যদি দুটি স্বাদ একসঙ্গে পেতে চান তাহলে দাম পড়বে ২৭৫ টাকা এবং তিনটি স্বাদের আইসক্রিমের জন্য গুনতে হবে মাত্র ৩৭৫ টাকা। এ ছাড়া প্রতিটি অতিরিক্ত স্বাদের জন্য দাম পড়বে ৪০ টাকা।