আইসক্রিমের রাজ্যে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৯৬০ সালে সুইজারল্যান্ডের স্থানীয় রেস্টুরেন্টগুলোর জন্য প্রথম গড়ে ওঠে আইসক্রিম পার্লার মুভেনপিক। বিশ্বের ৩০টির বেশি দেশ ঘুরে বাংলাদেশে মুভেনপিক আসে ২০০০ সালে। গুলশান ২ নম্বরে তখন থেকেই আইসক্রিম-প্রিয়দের জন্য আকর্ষণীয় একটি জায়গা। এরপর ২০০৮ সালে বেইলি রোডে খোলা হয় মুভেনপিকের দ্বিতীয় শাখা। সে বছরই বসুন্ধরা সিটি শপিং মলে ছোট্ট একটা শাখা শুরু হয়। এ ছাড়া ছোট-বড় বিভিন্ন রেস্টুরেন্টেও মুভেনপিকের আইসক্রিম পাওয়া যায়। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১২টা পর্যন্ত খোলা থাকে সপ্তাহে সাত দিনই।১৮ পদের আইসক্রিমভ্যানিলা ড্রিম, সুইস চকোলেট, ম্যাপল ওয়ালনাট, ক্যারামেলিটা, ম্যাঙ্গো, গ্রিন অ্যাপল, লেমন অ্যান্ড লাইমসহ ১৮ স্বাদের আইসক্রিম পাবেন মুভেনপিকে। মজার ব্যাপার হচ্ছে, প্রতিবছর গরম ও শীতের সময় তিনটি করে নতুন ফ্লেভারের আইসক্রিম আসবে মুভেনপিকে। ভাবছেন, তাহলে তো ২৪ পদের আইসক্রিম হয়ে যাবে? মোটেও না। কারণ নতুন তিনটি ফ্লেভার আসার সঙ্গে সঙ্গে উঠিয়ে নেওয়া হবে পুরোনো তিনটি ফ্লেভার। তাই সব সময় মুভেনপিকে থাকবে ১৮টি ফ্লেভারের আইসক্রিম।এখান থেকে পছন্দ করে নিতে পারবেন আপনার পছন্দের আইসক্রিমটি। ওয়ান স্কুপ, টু স্কুপ থেকে সেভেন স্কুপ পর্যন্ত নিতে পারবেন একসঙ্গে। চাইলে নিয়ে যেতে পারবেন বাসায়ও। আইসক্রিম দিয়ে তৈরি বিভিন্ন সানডে আইটেম। স্ট্রবেরি ইয়োগার্ট, ম্যাপল ওয়ালনাট উইথ প্যানকেক, লেমন অ্যান্ড লাইম মিনি ইত্যাদি সানডে তো থাকছেই। শিশুদের জন্য থাকছে কিডস মিনি ও কিডস স্পেশাল সানডে।থ্রি স্কুপ ক্যুপ আইসক্রিমের মধ্যে আছে ব্যানান স্প্লিট, ডেনমার্ক, নিউজিল্যান্ড ইত্যাদি স্বাদ। ফাইভ স্কুপের ক্যুপ আইসক্রিমের নাম প্যালেট অব সরবেটস।শুধু আইসক্রিম নয়এসেছেন আইসক্রিম খেতে, কিন্তু বাইরে হালকা বৃষ্টি। আইসক্রিমের বদলে অন্য কিছু খাওয়া যায় না? সেই ব্যবস্থাও আছে। গরম গরম চা, কফি, স্যান্ডউইচ, প্যানকেক, ক্রেপস, ফ্রেশ জুস—সবকিছুই পাবেন মুভেনপিকে। কেবল কফিই আছে ১৯ পদের। মোকাচিনো, ক্যাফে ল্যাটে, স্প্যানিশ কফি, কফি রয়্যাল ইত্যাদি স্বাদ আছে এর মধ্যে। ফুল মুন, স্ট্রবেরি গ্রো, লাইম অ্যান্ড আইস ইত্যাদি সোডা ফ্লোটস, সফট ড্রিংকসও আছে এই তালিকায়।দামদর কেমন?সিঙ্গেল স্কুপ আইসক্রিম পাবেন ১১৬ (কাপ)/ ১৬৫ (কোন) টাকায়। ডাবল স্কুপ ২২১ (কাপ)/ ২৭০ (কোন), ট্রিপল স্কুপ ৩৩২ (কাপ)/ ৩৮০ (কোন) টাকা। ওয়াফল কোন পাবেন ৫০ টাকায়। চাইলে এক্সট্রা টপিং নিতে পারবেন যেকোনো আইসক্রিমে। নাট, ক্রিম, ওয়েফার রোল, স্ট্রবেরি সস, চকলেট সস ইত্যাদি টপিং পাবেন প্রতিটি ৪০ টাকায়। সানডের দাম পড়বে ২০০-৩৬০ টাকা।ডবল স্কুপ আইসক্রিমের ক্যুপ নিতে পারবেন ৩৬০-৪৫০ টাকায়। আর ফাইভ স্কুপের ক্যুপের দাম ৭৩০ টাকা। আইসক্রিম ও কফির মিলিত ক্যুপ কফি টাইম নিতে পারবেন ২১০ টাকায়। কফির দাম পড়বে ৮৫-২১৫ টাকা। বিভিন্ন স্বাদের কোল্ড কফি পাবেন ১৬৫ টাকায়। আর চা পাবেন ৮৫ থেকে ১৮৫ টাকায়। সোডা ফ্লোটসের দাম পড়বে ১৫৫ টাকা।আইস কফি সানডেপ্রথমে কফি সিরাপ দিয়ে তার ওপর হুইপ ক্রিম ছড়িয়ে দিতে হবে। এর ওপর দিতে হবে কর্ন গুঁড়া।আপনার পছন্দের আইসক্রিমের ওয়ান স্কুপ দিতে হবে কর্ন গুঁড়ার ওপরে। এর ওপরে আবারও হুইপ ক্রিম। এবার পরিমাণ মতো কফি সিরাপ দিয়ে তার ওপরে আরও ওয়ান স্কুপ আইসক্রিম দিতে হবে। তার ওপরে দিতে হবে ওয়েফার রোল। ব্যস, তৈরি আপনার আইস কফি সানডে।