আইসিআরসির আলোকচিত্র প্রদর্শনী ১৮ অক্টোবর শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আন্তর্জাতিক রেডক্রস কমিটির (আইসিআরসি) ১৫০ বছরের সেবামূলক কার্যক্রমের ওপর তিন দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনী ১৮ অক্টোবর সকাল ১০টায় নগরের শিল্পকলা একাডেমীতে শুরু হবে। এতে অতিথি থাকবেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী মোশাররফ হোসেন, সিটি মেয়র মোহাম্মদ মন্জুর আলম ও রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান এম এস আকবর।
প্রদর্শনীতে ৭১টি আলোকচিত্রের মাধ্যমে বিগত ১৫০ বছরে বিশ্বজুড়ে আইসিআরসির কার্যক্রম তুলে ধরা হবে। ২০ অক্টোবর পর্যন্ত প্রতিদিন বেলা তিনটা থেকে রাত আটটা পর্যন্ত প্রদর্শনীটি দর্শকের জন্য উন্মুক্ত থাকবে। বিজ্ঞপ্তি।