আইসিএবির সেমিনার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দি ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট অব বাংলাদেশ (আইসিএবি) চট্টগ্রাম অঞ্চলের উদ্যোগে ট্রান্সফার প্রাইজিং শীর্ষক সেমিনার ২৫ জুন অনুষ্ঠিত হয় চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। সেমিনারে স্বাগত বক্তব্য দেন আইসিএবি চট্টগ্রাম আঞ্চলিক কমিটির চেয়ারম্যান অরূপ চৌধুরী। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস লিমিটেডের (বিএসআরএম) চেয়ারম্যান আলী হোসেন আকবর আলী। মূল প্রবন্ধ উপস্থাপন করেন লার্জ ট্যাক্স ফেয়ার ইউনিটের অতিরিক্ত কিমশনার মোহাম্মদ ইকবাল হোসেন। সেশন চেয়ারম্যান হিসেবে সেমিনার পরিচালনা করেন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট প্রতিষ্ঠান এম এ মল্লিক অ্যান্ড কোম্পানির ম্যানেজিং পার্টনার সিদ্ধার্থ বড়ুয়া। ধন্যবাদ জ্ঞাপন করেন আইসিএবির চট্টগ্রাম আঞ্চলিক কমিটির অনারারি সেক্রেটারি মো. কামরুল হাসান। বিজ্ঞপ্তি।