আইসিএমএবি চট্টগ্রাম শাখার সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দ্য ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্ট অব বাংলাদেশ (আইসিএমএবি) চট্টগ্রাম শাখার সম্মেলন গত ২৫ ফেব্রুয়ারি আগ্রাবাদের সিএমএ ভবনে অনুষ্ঠিত হয়। সম্মেলনে গোলাম কিবরিয়া চেয়ারম্যান ও মোহাম্মদ আরিফ সাধারণ সম্পাদক নির্বাচিত হন। এ ছাড়া কাজী মেরাজ উদ্দিন ভাইস চেয়ারম্যান ও মোহাম্মদ সাইফুল ইসলামকে ট্রেজারার নির্বাচিত করা হয়।
উল্লেখ্য, নবনির্বাচিত চেয়ারম্যান গোলাম কিবরিয়া সিকম গ্রুপের ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আরিফ বিএসআরএমের স্টিল ডিভিশনের প্রধান আর্থিক কর্মকর্তা হিসেবে কর্মরত রয়েছেন। বিজ্ঞপ্তি।