পটিয়ার তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান নিউ জেনারেশনের উদ্যোগে তথ্য ও যোগাযোগ-প্রযুক্তিবিষয়ক (আইসিটি) এক কর্মশালা ৮ জুলাই বিকেলে অনুষ্ঠিত হয়। কর্মশালার স্লোগান ছিল ‘আইসিটির সাথে যুক্ত হও, নিজেকে বদলে নাও’। পটিয়া সরকারি কলেজ গেটের কাছে প্রতিষ্ঠানের কার্যালয়ে পরিচালক মোহাম্মদ গিয়াস উদ্দিনের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন প্রথম আলো পটিয়া প্রতিনিধি আবদুর রাজ্জাক। বিশেষ অতিথি ছিলেন প্রীতি কমার্শিয়াল ইনস্টিটিউটের পরিচালক প্রভাষ ভট্টাচার্য ও মেরিট ইনস্টিটিউটের পরিচালক মোহাম্মদ শহীদুল্লাহ সাদা। বক্তব্য দেন মিফতা উদ্দিন, নুরুল আবছার, আতিকুর রহমান মোরশেদ, পূজা দে, ফাহাদ আহমেদ, নাজমুল হুদা, নূর উদ্দিন, মোহাম্মদ তাফহিম, মোহাম্মদ হারুণ প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন শিক্ষক বদিউল আলম।
বক্তারা বলেন আধুনিক যুগের সঙ্গে তাল মিলিয়ে নিজেদের প্রতিষ্ঠিত করতে হলে তথ্যপ্রযুক্তির কোনো বিকল্প নেই। শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।