আনোয়ারা উপজেলা প্রশাসনের উদ্যোগে ও মুঠোফোন সেবাদানকারী প্রতিষ্ঠান রবির সহযোগিতায় আইসিটি-রবি ইন্টারনেট মেলা ২ জুলাই অনুষ্ঠিত হয়েছে। মেলায় আনোয়ারা উপজেলার ১১টি ইউনিয়নের তথ্যসেবাকেন্দ্র, ৩৫টি মাধ্যমিক উচ্চবিদ্যালয় ও কলেজের শিক্ষক এবং দুটি বিদ্যালয়ের পাঁচ শতাধিক শিক্ষার্থী অংশ নেন।আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ ফারুক হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত মেলায় প্রধান অতিথি ছিলেন সরকারের তথ্য ও যোগাযোগ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব শ্যামা প্রসাদ বেপারী। বক্তব্য দেন ওই মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব আলাওল কবির, আনোয়ারা উপজেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম খান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাঈনুদ্দিন মজুমদার ও সদর ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ ছৈয়দ।মেলায় ইন্টারনেট ও ওয়েবসাইটসহ তথ্যপ্রযুক্তির নানা বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণ পরিচালনা করেন জ্যেষ্ঠ সহকারী সচিব আলাওল কবির। দর্শকদের নানা প্রশ্নের উত্তর দেন যুগ্ম সচিব শ্যামা প্রসাদ বেপারী।