আইসিবির চেয়ারম্যানের সিভিও পেট্টোকেমিক্যাল রিফাইনারি পরিদর্শন
ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) চেয়ারম্যান মুজিব উদ্দিন আহমেদ ৭ ফেব্রুয়ারি দুপুরে সিভিও ফ্যাক্টরি পরিদর্শন করেন । এ সময় তিনি সিভিওর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং পেট্রোলিয়াম পণ্য সম্পর্কে বিস্তারিত তথ্য প্রদানসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। পরে সিভিও প্ল্যান্টটি পরিদর্শন করেন। তিনি দেশে অর্থনৈতিক অগ্রগতিতে আরও গতিশীল করতেÿ সিভিও তার কার্যক্রমের পরিধি আরও ব্যাপকভাবে বৃদ্ধি করবে বলে আশা প্রকাশ করেন। এ সময় আইসিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সিভিও উপব্যবস্থাপনা পরিচালক নিজাম উদ্দিন মাহমুদ হোসেন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেসরকারি পর্যায়ে ১৩টি ফ্ল্যাকসেনেশন প্ল্যান্ট স্থাপনের অনুমোদন দেওয়ার পর থেকে পেট্রল ও অকটেন আমদানি করতে হয় না।
অনুষ্ঠান শেষে সিভিও ব্যবস্থাপনা পরিচালক এ এইচ এম হাবিবুল্লাহ আইসিবির চেয়ারম্যানকে কোম্পানির চেয়ারম্যান শামসুল আলম শামীমের পক্ষ থেকে ক্রেস্ট ও ফুলের তোড়া উপহার দেন। বিজ্ঞপ্তি।