খবর: বর্ষা এলেই দেশের বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামের সড়ক বেহাল হয়ে পড়বে, এটি এখন নিয়তি। সড়ক সংস্কার ও উন্নয়নে সিটি করপোরেশন প্রতিবছর গড়ে প্রায় ১২৫ কোটি টাকা খরচ করে। এরপরও ভাঙা সড়কের ভোগান্তি থেকে মুক্তি নেই। টানা বৃষ্টি এবং জলাবদ্ধতার কারণে গত দুই মাসে চট্টগ্রাম নগরের অন্তত ৩০০ কিলোমিটার সড়ক ভেঙেছে। সিটি করপোরেশনের প্রকৌশল বিভাগ বলছে, চার বছরের মধ্যে এবারই সড়কের (কিলোমিটারের হিসাবে) সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে। (সূত্র: প্রথম আলো, ৫ আগস্ট ২০১৭)
অনেক কাল আগে চট্টগ্রাম নিয়ে গান বেঁধেছিল ব্যান্ড সোলস। শিরোনাম ছিল ‘আইয়ো না আইয়ো না’। মানে সোলসের সদস্যরা সবাইকে চট্টগ্রাম যেতে বলছেন। কিন্তু এখন চট্টগ্রামের পথঘাটের বেহাল দশা দেখলে তাঁরা গানের কথায় কেমন পরিবর্তন আনতেন? সেটাই ভাবার চেষ্টা করেছি আমরা। পড়ুন, চাইলে সুর মিলিয়ে গাইতেও পারেন।

আইয়ো না আইয়ো না
আইয়ো না আইয়ো না আঁরার দেশত আইয়ো না আইয়ো না
মেয়র আছে, হ্যাডাম আছে, মনের মইধ্যে রং!
উছানিছা ফত আছে, আছে ফানির বান
অফুরান জ্বালা আছে উদো তোয়ারাল্লাই!
আইয়ো না আইয়ো না আঁরার দেশত আইয়ো না আইয়ো না
আইয়ো না আইয়ো না তোঁয়ারা ব্যাগে আইয়ো না আইয়ো না।
আগ্রাবাদে ফানি আছে, উড়ু উড়ু হাওয়া
মুরাদফুরে ফত হাডা, ঝামিলা গরে ধাওয়া
জ্যামোল্লাই গাড়িত গুম যাই
ইসসা অইলে আরা ফানিত ভাসি বেড়াই
আঁরার এই দেশত।
আইয়ো না আইয়ো না আঁরার দেশত আইয়ো না আইয়ো না
আইয়ো না আইয়ো না তোঁয়ারা ব্যাগে আইয়ো না আইয়ো না।
প্যারোডি: মাহফুজ রহমান