আউটসোর্সিং গ্রাহকসেবা ও ব্যবস্থাপনার কাজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রযুক্তির মাধ্যমে নানা ধরনের কাজের চাহিদা যেমন বেড়েছে, তেমনি বেড়েছে কাজের সুযোগ। এর বড় একটি উদাহরণ হচ্ছে ফ্রিল্যান্সিং আউটসোর্সিং। বাংলাদেশের তরুণেরা বর্তমানে ফ্রিল্যান্সিংয়ে নিজেদের অবস্থান শক্ত করেছেন। নিজেদের দক্ষতার মাধ্যমে এখন দেশের মুক্ত পেশাজীবীরা (ফ্রিল্যান্সার) জায়গা করে নিয়েছেন ফ্রিল্যান্সিং কাজের অন্যতম সেরা ওয়েবসাইট ওডেস্কের সেরা ফ্রিল্যান্সারদের তালিকায়। নানা ধরনের কাজ বর্তমানে ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে হচ্ছে, যার মধ্যে প্রযুক্তির বিভিন্ন কাজ অন্যতম। এ খাতে বড় একটি কাজ হচ্ছে গ্রাহকসেবা ও ব্যবস্থাপনা।কাজটা কী ও কেমন?গ্রাহকদের সেবা অনেক সময় বড় প্রতিষ্ঠানগুলো নিজেরা সরাসরি দেয় না।এ কাজগুলো আউটসোর্সিংয়ের মাধ্যমে কাউকে দিয়ে করানো হয়। গ্রাহকসেবা ও কাজের মধ্যে রয়েছে ই-কমার্স সাইটের সেবা, নেটওয়ার্কিং, কারিগরি সেবা, চ্যাট সেবা, ফোন সেবা, বিভিন্ন প্রকার ওয়েবসাইট তৈরির কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম (সিএমএস) সম্পর্কে ধারণা ইত্যাদি। এ ছাড়া এর মধ্যে এমন অনেক কাজও রয়েছে, যেগুলো বিভিন্ন সময় গ্রাহকসেবার ক্ষেত্রে কাজে লাগে। এমন একটি কাজ হচ্ছে কম্পিউটার সম্পর্কে জ্ঞান; যার মাধ্যমে ফাইল পুনরুদ্ধার করা, অপারেটিং সিস্টেম ইনস্টল পদ্ধতি কিংবা কোনো সমস্যা হলে ঠিক করা ইত্যাদি। গ্রাহকসেবা নিয়ে ফেসবুকে রয়েছে একটি গ্রুপ (www.facebook.com/ groups/odeskanswer)। এখানে গ্রাহকসেবা সম্পর্কে আগ্রহী যে কেউ যোগ দিয়ে আলোচনা করা কিংবা সমস্যার সমাধান পেতে পারেন। এ ছাড়া গ্রাহকসেবা-সম্পর্কিত নানা তথ্য পাওয়া যাবে www.facebook.com/OdeskAnswer ঠিকানায়।ই-কমার্সের গ্রাহকসেবাই-কমার্স হচ্ছে সারা বিশ্বে বর্তমানে সহজে কেনাকাটার মাধ্যম। অর্থাৎ, যেসব সাইট থেকে কেনাকাটা করা যায়, তাও আবার ঘরে বসেই, সেসব সাইটই ই-কমার্স সাইট। ই-কমার্স সাইটের নানা ধরনের গ্রাহকসেবার কাজ রয়েছে। ই-কমার্সে সাধারণত দুটি কাজ হয়। এর মধ্যে একটি হচ্ছে বিজনেস টু বিজনেস (বিটুবি) এবং অন্যটি হচ্ছে বিজনেস টু কমার্স (বিটুসি)।‘ই-কমার্স সাইটের গ্রাহকসেবা দেওয়ার ক্ষেত্রে অন্যতম জরুরি একটি বিষয় হচ্ছে, যেসব সিএমএস দিয়ে সাধারণত ই-কমার্স সাইট তৈরি হয়, সে সম্পর্কে জানা’—বললেন সম্প্রতি ওডেস্কের সেরা ফ্রিল্যান্সারদের তালিকার মধ্যে গ্রাহকসেবা বিভাগের শীর্ষে থাকা এক্সপ্লোর অ্যান্ড গেট অলের প্রধান নির্বাহী শাফকাত শিশির। তিনি জানান, সাধারণত ওয়ার্ডপ্রেস, ম্যাগেন্টো, বিগ-কমার্স, জুমলা, ওপেন কার্ট ইত্যাদি সিএমএস সম্পর্কে জানতে হবে। তা হলেই ই-কমার্সের গ্রাহকসেবার কাজগুলো করা যাবে।কারিগরি সেবাগ্রাহকসেবার মধ্যে অন্যতম একটি সেবা হচ্ছে কারিগরি সেবা। এর মধ্যে রয়েছে উইন্ডোজ, ম্যাক ইত্যাদি অপারেটিং সিস্টেম সম্পর্কে জানা এবং অপারেটিং বিষয়গুলোর নানা সমাধান দেওয়া। এ ছাড়া রয়েছে এসব অপারেটিং সিস্টেমের মাধ্যমে চ্যাট সেবা, আইপি প্রক্সি-সম্পর্কিত কাজ, ই-মেইলের টিকিট এবং টোকেন সম্পর্কে জানা। শুধু নির্দিষ্টভাবে কারিগরি সেবার কাজও সহজে পাওয়া যায়।চ্যাট সেবাচ্যাট সেবা বর্তমানে গ্রাহকসেবার মধ্যে জনপ্রিয় আরেকটি সেবা। মূলত ই-কমার্স সাইটের জন্য এ সেবাটি খুবই গুরুত্বপূর্ণ। বর্তমানে অনেক ওয়েবসাইটে সার্বক্ষণিক চ্যাট-সুবিধা রাখা হয়, যাতে যে কেউ কিছু জানতে চাইলে তাৎক্ষণিক জানতে পারেন। বিভিন্ন ধরনের চ্যাট সাপোর্ট সফটওয়্যার রয়েছে। এর মধ্যে রয়েছে কম ১০০, জোপিম, লাইভ পারসন ইত্যাদি। এর মধ্যে ই-কমার্স সাইটের জন্য লাইভ পারসন এবং কম ১০০ অন্যতম। কাজটি করতে হলে ওই ই-কমার্স সাইটের সব ধরনের তথ্য জানা লাগে, যা সাইট কর্তৃপক্ষ দিয়ে দেয়। আর গ্রাহকসেবার ক্ষেত্রে কাজ হচ্ছে আগ্রহী গ্রাহকদের নানা ধরনের তথ্য দেওয়া, যা ওই গ্রাহক জানতে চায়। ফ্রিল্যান্সিং সাইটগুলোতে সেবাটিরও নানা ধরনের কাজ পাওয়া যায়।ফোন সেবাফোন সেবা অনেকটা কল সেন্টারের মতো। ভালোভাবে ইংরেজি বোঝা ও বলার দক্ষতা থাকলেও শুধু ফোন সেবা দিয়ে ভালো কিছু করা যায়—বললেন শাফকাত। এ বিষয়ে তিনি বলেন, ভালোভাবে এক-দুই বছর চর্চার মাধ্যমেই ফোন সেবার কাজটি করা সম্ভব এবং এতে আয়ও ভালো। কাজটি বিভিন্ন প্রতিষ্ঠানের হয়ে করা যায়। এই কাজ করতে চাইলে চ্যাট ও কথা বলার জনপ্রিয় সফটওয়্যার স্কাইপি, এক্স-লাইট ইত্যাদি সম্পর্কে ধারণা থাকতে হবে। কাজটি শুধু দেশের বাইরে নয়, দেশের মধ্যেও করা যায়। ইচ্ছা এবং কাজ করার আগ্রহ থাকলে ন্যূনতম প্রশিক্ষণেই কাজটি করা যায়, বললেন দেশে ফোন সেবা দেওয়া প্রতিষ্ঠান এনপি কমিউনিকেশনের বিপণন পরিচালক বিপ্লব ঘোষ। তিনি বলেন, দেশের বাইরের পাশাপাশি অভ্যন্তরীণ ফোন সেবাও বর্তমানে বেশ জনপ্রিয়।উইন্ডোজ শেয়ার পয়েন্টঅনলাইনে নানা সেবার মধ্যে অন্যতম একটি গ্রাহকসেবা হচ্ছে উইন্ডোজ শেয়ার পয়েন্ট। এই কাজ বিভিন্ন ক্ষেত্রেই প্রয়োজন হতে পারে। অনেক সময় অপারেটিং সিস্টেম ক্র্যাশ কিংবা সমস্যায় পড়লে হার্ডডিস্ক থেকে তথ্য পুনরুদ্ধার খুব জরুরি হয়ে পড়ে। এ ছাড়া ট্রাবল শুটের প্রয়োজন হয় নানা সময়। এ ক্ষেত্রে এ ধরনের কাজের মাধ্যমেও ভালো করা সম্ভব।করতে পারেন আপনিওনানা ধরনের আউটসোর্সিং কাজের মধ্যে গ্রাহকসেবার কাজটিও আপনি করতে পারেন। এ কাজের জন্য প্রয়োজন আগ্রহ এবং নির্দিষ্ট বিষয়ে দক্ষতা। কাজগুলো জনপ্রিয় বিভিন্ন ফ্রিল্যান্সিং সাইটে পাওয়া যায়। নির্দিষ্ট যেকোনো একটি বিষয় নিয়েও কাজ করা যাবে।