আউটসোর্সিং-বিষয়ক কোর্স
প্রযুক্তির দ্রুত উন্নতির এই যুগে আপনার যোগ্যতা ও দক্ষতা থাকলে তা দিয়ে ঘরে বসেই আয় করতে পারবেন। তবে ব্যাপারটি এমন নয় যে আপনি কোনো কিছু না করেই টাকা আয় করবেন। তার জন্য নিজের দক্ষতা ও যোগ্যতার পাশাপাশি আপনাকে জানতে হবে নির্দিষ্ট কিছু নিয়ম-কানুন। এ ক্ষেত্রে আউটসোর্সিংয়ের মাধ্যমে বৈদেশিক মুদ্রা আয়ের ব্যাপক সম্ভাবনা সৃষ্টি হয়েছে দেশে। সঠিক দিকনির্দেশনার মাধ্যমে এই ক্ষেত্রে আপনাকে যোগ্য করে তোলার জন্য ম্যাক্রো সফটওয়্যার্স লিমিটেড চালু করেছে আউটসোর্সিংবিষয়ক কোর্স। তথ্যপ্রযুক্তিতে দক্ষ জনশক্তি তৈরি করার উদ্দেশ্যে ১৯৯৯ সালে চালু হয় ম্যাক্রো গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান ম্যাক্রো সফটওয়্যার্স লিমিটেড। কীভাবে কাজ পেতে হবে, কাজ পাওয়ার জন্য আবেদন কীভাবে লিখতে হবে, কোন কাজটি করার জন্য আপনি যোগ্য তা কীভাবে বুঝবেন, দর-কষাকষি করে কাজ পাওয়া, কাজের শেষে আপনার প্রাপ্য পারিশ্রমিক কীভাবে পাবেন ইত্যাদি বিষয় শেখানো হবে এই কোর্সে।কোর্স শেষে আউটসোর্সিংয়ের ব্যাপারে কোর্সে অংশগ্রহণকারী ব্যক্তিদের প্রয়োজনীয় সহযোগিতা দেবে ম্যাক্রো সফটওয়্যার্স লিমিটেড। কোর্সগুলো সম্পর্কে বিস্তারিত জানতে আগ্রহী ব্যক্তিরা ক্লিক করতে পারেন www.macrosoftwaresbd.com ওয়েবসাইটে। নিজস্ব প্রতিবেদক