আউটসোর্সিং-বিষয়ক সেমিনার ২৬ মার্চ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্তমানে আন্তর্জাতিক শ্রম বাজারে আউটসোর্সিং বা ইন্টারনেটে আয় কর্মসংস্থানের একটি বড় সুযোগ। বাংলাদেশে ইন্টারনেটে আয়ের অনেক সম্ভাবনা রয়েছে। বিশ্বের উন্নত দেশগুলোর সঙ্গে পাল্লা দিয়ে বাংলাদেশও বর্তমানে ফ্রি ল্যাসিংয়ে শীর্ষ চারে অবস্থান করছে। ইতিমধ্যে চট্টগ্রামের বিভিন্ন প্রতিষ্ঠানও এ কাজে এগিয়ে এসেছে। এ ব্যাপারে আগ্রহী ব্যক্তিদেরও প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে। এ ধরনের একটি প্রতিষ্ঠান নগরের জুবিলি রোডের ইউনিটেক আউটসোর্সিং টেকনোলজি।২৬ মার্চ প্রতিষ্ঠানের কার্যালয়ে আউটসোর্সিং বিষয়ে দিনব্যাপী সেমিনারের আয়োজন করেছে। সেমিনার পরিচালনা করবেন লেখক ও পরামর্শক মো. মিজানুর রহমান। এ বিষয়ে বিস্তারিত ওয়েবসাইট (www.uniotec.com) থেকে জানা যাবে। এ ছাড়া নিবন্ধনসহ প্রয়োজনীয় তথ্য জানতে ফোনেও (০৩১-২৮৬৮৩৪৬, ০১৬৭২৫৫০৭৪৫, ০১৬৭৪২২০৫৬৭) যোগাযোগ করা যাবে। এসএসসি ফলপ্রার্থীদের প্রশিক্ষণ ১৭ মার্চএসএসসি ও দাখিল ফলপ্রার্থীদের জন্য কম্পিউটার প্রশিক্ষণের ব্যবস্থা করেছে ইনোভেটিভ মাল্টিমিডিয়া। প্রশিক্ষণে অংশ গ্রহণে আগ্রহীদের আজকের (বৃহস্পতিবার) মধ্যে নাম তালিকাভুক্ত করার জন্য পরামর্শ দেওয়া হয়েছে। যোগাযোগের ঠিকানা: ইনোভেটিভ মাল্টিমিডিয়া, ১৪ পাঁচলাইশ (ইস্টার্ন ব্যাংক বিল্ডিং)। নিজস্ব প্রতিবেদক