আউটসোর্সিং সফল কজনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইন্টারনেটের মাধ্যমে আউটসোর্সিং কাজের ক্ষেত্রে বাংলাদেশিমুক্ত পেশাজীবী বা ফ্রিল্যান্সারদের অবস্থান এখন বিশ্বে প্রথম সারিতে। ফ্রিল্যান্সারদের উৎসাহী করতে কয়েক বছর ধরে পুরস্কার দিচ্ছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড সার্ভিসেস (বেসিস)। চলতি বছর বিভিন্ন বিভাগে ৯৯ ফ্রিল্যান্সার ও প্রতিষ্ঠানকে পুরস্কৃত করা হয়েছে।তাঁদের কয়েকজনকে নিয়ে এ আয়োজন। জিরথাং লিয়ান বম বান্দরবানের ছেলে জিরথাং লিয়ান বম আউটসোর্সিংয়র কাজ করছেন ২০১০ সাল থেকে।শুধু ওডেস্কেই কাজ করেন তিনি। ওডেস্কের বিভিন্ন কাজ করেন তিনি প্রকল্প হিসেবে।বিভিন্ন ওয়েব অ্যাপ্লিকেশন নির্মাণ ও ওয়েবসাইট ডিজাইনের কাজ করেন তিনি। ভবিষ্যতে আরও বড় বড় প্রকল্পভিত্তিক কাজ করতে চান তিনি। নবীন ফ্রিল্যান্সারদের পড়াশোনার ওপর গুরুত্ব দেন তিনি। তিনি বলেন, ‘এই জগতে কাজ করতে ধৈর্য ধরে লেগে থাকতে হবে। পাশাপাশিইংরেজি ভাষার ওপর দক্ষতা থাকতে হবে।’ ম্যাশেবল, টেকক্রাঞ্চের মতো তথ্যপ্রযুক্তি-বিষয়ক ব্লগ ও ওয়েবসাইটে নিয়মিত চোখ রাখার পরামর্শ দেন তিনি। সারা জাহানপ্রায় দুই বছর ধরে আউটসোর্সিংয়ের কাজ করছেন জামালপুরের সারা জাহান। বর্তমানে স্বামী, সংসার ও চাকরি নিয়ে আছেন ঢাকায়। মূলত তিনি ওয়েবসাইট উন্নয়নের কাজ করেন। পাশাপাশি পিএইচপি অ্যাপ্লিকেশন নিয়েও কাজ করছেন। শুরুর দিকে ওডেস্কে কাজ করলেও বর্তমানে সরাসরি বায়ারের কাজ করছেন সারা জাহান। বাবা অবসরপ্রাপ্ত নৌ প্রকৌশলী মো. শাহজাহান এবং মা গৃহিনী শিরিন আকতার। দুই ভাই এক বোনের মধ্যে ছোট সারা জাহান বর্তমানে একটি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান বিভাগের শিক্ষক হিসেবে কর্মরত। তিনি বলেন, ‘বিয়ের পর স্বামীর উৎসাহে আউটসোর্সিংয়ের কাজ শুরু করছি। তাই চাকরির পাশাপাশি এটা চালিয়ে যাচ্ছি।’ নিজের ছাত্র-ছাত্রীদের আউটসোর্সিংয়ের প্রশিক্ষণ দিচ্ছেন।এছাড়া নিজের জেলায় বিশেষ করে নারীদের নিয়েও কাজ করার ইচ্ছা আছে তাঁর।শুভংকর হাওলাদারওয়েব ডিজাইন বিভাগে সেরা হয়েছেন শুভংকর হাওলাদার। ২০০৮ সাল থেকে আউটসোর্সিং কাজ শুরু।২০১২ সালে চাকরি ছেড়ে পুরোপুরি ফ্রিল্যান্সার হয়ে যান তিনি। ওডেস্ক ও ইল্যান্সেই বেশি কাজ করেন। তিনি ওডেস্কে ১০০-এর বেশি প্রকল্প করেছেন। ওয়েবসাইট উন্নয়নের কাজ করে থাকেন তিনি। ভবিষ্যতে বিদেশি কোনো তথ্যপ্রযুক্তিনির্ভর প্রতিষ্ঠানের সঙ্গে অংশীদারিত্বে বাংলাদেশে বড় আকারের কোনো প্রতিষ্ঠান চালাতে চান তিনি। এ খাতে তরুণদের একটু ভেবেচিন্তে আসার পরামর্শ দেন তিনি। শুভংকরের ভাষ্য, নিজের পড়াশোনা শেষ করে অনলাইন ফ্রিল্যান্সিং জগতে পা রাখা উচিত। একটু কাজের অভিজ্ঞতা থাকলে এই জগতে কাজ করতে বেশ সুবিধাই হয়। মামুন সৃজন২০১০ সালে টুকটাক আউটসোর্সিংয়ের মাধ্যমে ফ্রিল্যান্সিংয়ের জগতে প্রবেশ করেন মামুন সৃজন। তিনি একটি বেসরকারি প্রযুক্তি প্রতিষ্ঠান থেকে চাকরি ছেড়ে ২০১১ সালের ফেব্রুয়ারি থেকে গুরুত্বসহকারে কাজ শুরু করেন। ওডেস্ক ও ইল্যান্স মার্কেট প্লেসে কাজ করছেন মামুন। ওডেস্কে তিনি ইতিমধ্যে সাড়ে ৯০০ ঘণ্টার বেশি কাজ করেছেন। ওয়েব তৈরি ও মোবাইল অ্যাপস নির্মাণেই আগ্রহ বেশি তাঁর। মামুন জানান, ‘ভবিষ্যতে গ্রাফিকস ডিজাইন ও ওয়েবসাইট তৈরির জন্য বড় আকারের প্রতিষ্ঠান গড়ার স্বপ্ন দেখি।’ নতুনদের আগে নিজের মেধা ও জ্ঞান সম্পর্কে ধারণা নিয়ে ফ্রিল্যান্সিং ভুবনে প্রবেশের পরামর্শ দেন তিনি। জাহিদুল ইসলামশারীরিক প্রতিবন্ধকতাকে জয় করে ফ্রিল্যান্স আউটসোর্সিংয়ে যুক্ত ঢাকার জাহিদুল ইসলাম। ২০১০ সালের জুন থেকে ইন্টারনেট, ই-মেইল বিপণন এবং সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের (এসইও) কাজ করছেন তিনি। এখন ঢাকার একটি বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর পর্যায়ে পড়ছেন তিনি।জাহিদ ওয়েবসাইট ওডেস্ক, ইল্যান্স ও ফিভারে কাজ করেন। শুধু ওডেস্কেই তিনি কাজ করেছেন চার হাজার ঘণ্টা। তিনি বলেন, ‘শারীরিক প্রতিবন্ধকতার জন্যই আমার আউটসোর্সিংয়ে আসা। গত তিন বছরে আমি বুঝতে পেরেছি, এ কাজের জন্য প্রতিবন্ধকতা কোনো বাধা নয়।’ সেটি তিনি ইতিমধ্যে প্রমাণও করেছেন। শারীরিক প্রতিবন্ধীদের নিয়ে বেশ কিছু চিন্তার কথা জানালেন তিনি। প্রতিবন্ধীদের জন্য অনলাইনে আউটসোর্সিং কাজ বেশ উপযোগী এবং এ কাজে প্রতিবন্ধীদের উৎসাহী করা, সহযোগিতা করা ও প্রশিক্ষণ দিতে চান জাহিদ।অনেকেই এ কাজটিকে সহজে আয়ের পথ হিসেবে দেখছেন, যা ঠিক নয় বলে মত দেন তিনি।বলেন, ‘যাঁরা কাজ করতে চান, তাঁদের শুরুতেই নির্দিষ্ট কাজে দক্ষতা অর্জন করে এ পেশায় আসা উচিত।’বনি ইউসুফওয়েব অ্যাপস বিভাগে সেরা নির্বাচিত হয়েছেন বনি ইউসুফ। তিনি ২০০৯ সাল থেকে শুরু করেন ফ্রিল্যান্স পেশা। বর্তমানে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, বাংলাদেশের (এআইইউবি) কম্পিউটার বিজ্ঞান ও সফটওয়্যার প্রকৌশল বিভাগের শেষ বর্ষে পড়াশোনা করছেন তিনি। বনি শুধু ওডেস্কেই কাজ করে থাকেন। ওডেস্কে তিনি ইতিমধ্যে সাড়ে পাঁচ হাজারের বেশি ঘণ্টা কাজ করেছেন। বনি ওয়েব উন্নয়ন ও প্রোগ্রামিংয়ের বিভিন্ন কাজ করে থাকেন। এ ছাড়া তিনি বর্তমানে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান ম্যাডওয়েলের প্রধান ওয়েব ডেভেলপার হিসেবে কাজ করছেন। বনি পপশিল্পী ম্যাডোনা ও রিয়ান্নার ব্যক্তিগত ওয়েবসাইটের বিভিন্ন প্লাগ-ইনস নির্মাণেও যুক্ত ছিলেন। ভবিষ্যতে উদ্যোক্তা হতে চান বনি। তিনি বলেন, ‘বাংলাদেশে গেম ডেভেলপমেন্ট নিয়ে বড় আকারের ফার্ম প্রতিষ্ঠা করতে চাই।’ নবীনদের ফ্রিল্যান্সিং ভুবনে প্রথম দিকে কাজ না পেয়ে হতাশ না হওয়ার পরামর্শ দেন তিনি। তাঁর ভাষ্য, ধৈর্য ধরে লেগে থাকতে হবে, তাহলেই কাজ ও অর্থ দুটোই পাওয়া যাবে। হুজাইফা আহমেদ২০১১ সাল থেকে নিয়মিত ফ্রিল্যান্সিংয়ের কাজ করে যাচ্ছেন পিরোজপুরের হুজাইফা আহমেদ। শুরুতে গ্রাফিকস ডিজাইনের কাজ করলেও এখন তিনি ওয়েবসাইট ডিজাইন ও উন্নয়নের কাজ করছেন। ওডেস্কে সব মিলিয়ে তিনি ৭৪টি প্রকল্পের কাজ শেষ করেছেন, যার মধ্যে প্রায় সব কাজেই সর্বোচ্চ রেটিং (পাঁচ তারকা) পেয়েছেন। এখন পর্যন্ত প্রায় দুই হাজার ঘণ্টা কাজ করেছেন তিনি। যুব উন্নয়ন অধিদপ্তরে কর্মরত বাবা মো. আবুল হোসাইন ও মা গৃহিণী আসমা হোসাইনের ছেলে হুজাইফা কম্পিউটার প্রযুক্তি বিষয়ে ডিপ্লোমা করেছেন। কাজের ব্যাপারে হুজাইফা বলেন, ‘আমার কাজের পাশাপাশি আমি আমার বন্ধুদেরও কাজ শিখিয়ে আউটসোর্সিংয়ে আগ্রহী করে তুলতে চাই। এতে তাদেরও কর্মসংস্থান হবে।’ ভালো মানের কাজ ও ধৈর্যের সঙ্গে কাজদাতার চাহিদার জোগান দেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ মনে করেন তিনি। বলেন, ‘কাজের দক্ষতা ও সততা চাই সবার আগে।’গোলাম মাওলাপড়াশোনা করেছেন তথ্যপ্রযুক্তি বিষয়ে। এটিকেই পেশা হিসেবে নেবেন, এমন ভাবেননি রাজশাহীর গোলাম মাওলা। এখন পরিবার নিয়ে বাস করছেন ঢাকার টঙ্গীতে। ২০০৭ সাল থেকেই আউটসোর্সিংয়ে যুক্ত হয়ে কাজ করছেন ফ্রিল্যান্সার ডট কম, ওডেস্ক ও ইল্যান্সে। কাজের ব্যাপারে তিনি বলেন, ‘নির্দিষ্ট পারিশ্রমিকে কাজ করি। এ পর্যন্ত ৫৩০টির ও বেশি প্রকল্পের কাজ শেষ করেছি।’ আউটসোর্সিংয়ের পাশাপাশি একটি প্রতিষ্ঠানের সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে কাজ করেন তিনি এ ব্যাপারে পরিবারের সবার সহযোগিতার কথা জানান গোলাম মাওলা। ওয়েবসাইট উন্নয়নের কাজ দিয়ে শুরু করলেও এখন এসইও, এসএমএমসহ বিভিন্ন ধরনের কাজ করেন তিনি। কয়েকটি প্রতিষ্ঠানের সঙ্গে মাসিক চুক্তিও রয়েছে। ‘বর্তমানে দুটি ছোট দল আমার সঙ্গে কাজ করছে’ বলেন তিনি। এ দলে আরও নতুন লোক নিয়ে একজন উদ্যোক্তা হিসেবে কাজ করতে চান ভবিষ্যতে। এইচ এম মুনাফরাজশাহীর ছেলে এইচ এম মুনাফ ফ্রিল্যান্স আউটসোর্সিং শুরু করেন ২০১০ সালের শেষের দিকে। রেলওয়েতে চাকরি করেন বাবা আর মা গৃহিণী। দুই ভাইয়ের মধ্যে ছোট মুনাফ ২০১২ সালে ফ্রিল্যান্সার ডট কম আয়োজিত লোগো এক্সপোজার প্রতিযোগিতায় তিনটি ক্যাটাগরিতে সেরা হয়েছেন। কনটেন্ট উন্নয়নের কাজ করেন মুনাফ। পাশাপাশি ওয়েবসাইট উন্নয়ন, মোবাইল অ্যাপস, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন (এসইও), ওয়েব গবেষণা নিয়েও কাজ করছেন তিনি। তিনি বলেন, ‘আমার ক্লায়েন্ট যে ধরনের সেবা চান, আমি সেটিই দেওয়ার চেষ্টা করি।’ এ ক্ষেত্রে একটি কাজের পাশাপাশি অন্য একটি শেখার ব্যাপারে মনোযোগী মুনাফ কাজের সময় ছাড়া বাকি সময়টুকু ব্যয় করেন নতুন কাজ শেখা, ব্লগ কিংবা টিউটোরিয়াল পড়ে। ফ্রিল্যান্সার ডট কমেই কাজ করেন তিনি। কাজকে এগিয়ে নিতে কয়েকজন বন্ধুকে নিয়ে গড়ে তুলেছেন ‘গ্রিন আইটি’ নামের একটি প্রতিষ্ঠান। কাজের পাশাপাশি রাজশাহীতেই ফ্রিল্যান্স আউটসোর্সিং কর্মশালা করার কথা জানালেন মুনাফ। মো. আলী আসগরছোটবেলা থেকেই প্রযুক্তির প্রতি আগ্রহী ছিলেন আলী আসগর। কম্পিউটার বিজ্ঞান বিভাগে ডিপ্লোমা শেষ করে কিছুদিন চাকরি করেছেন। ২০০৯ সালে প্রথম ফ্রিল্যান্সার ডট কমে নিবন্ধন করেন। তবে প্রথম কাজ পান এক বছর পর! সামাজিক যোগাযোগের মাধ্যম ও ইন্টারনেটে বিপণনের কাজ করেন আলী আসগর। এখন তিনি ফ্রিল্যান্সার ডট কমে ওয়েবসাইট, আইটি অ্যান্ড সফটওয়্যার বিভাগের ফেসবুক, টুইটার ও সামাজিক যোগাযোগ উপ-বিভাগে শীর্ষে আছেন। নিজের কাজের ব্যাপারে আলী আসগর বলেন, ‘ফেসবুক, টুইটার, ইউটিউব ইত্যাদি সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোয় আমি আমার ক্লায়েন্টদের ব্যবসাকে প্রসারিত করার কাজে সহায়তা করছি।’ ফ্রিল্যান্সার ডট কমে তিন বছরেই বিশ্বসেরা ফ্রিল্যান্সারের তালিকায় ১৫ নম্বরে থাকা আলী আসগর এ মার্কেটপ্লেসে সফলভাবে দুই হাজার ৮২২টি প্রকল্প শেষ করেছেন। নতুনদের কাজের ব্যাপারে দক্ষতা, উদ্যোগ, ধৈর্য, পেশাদারির ব্যাপারে নজর দেওয়ার প্রতি গুরুত্ব দিয়েছেন আসগর।মিরন মিঞাটাঙ্গাইল জেলার সেরা ফ্রিল্যান্সার নির্বাচিত হয়েছেন মিরন মিঞা। তিনি ২০০৮ সালে প্রথম ফ্রিল্যান্সিং সম্পর্কে জানেন।মুক্ত পেশাজীবী হিসেবে ২০০৯ সালের শেষ দিকে ঢাকা থেকে টাঙ্গাইলে চলে যান। ওডেস্কের বিভিন্ন ডেটা এন্ট্রি ও ওয়েবসাইট ডিজাইনের কাজ করেন তিনি। ইতিমধ্যে ওডেস্কে ১০ হাজারের বেশি ঘণ্টা কাজ করেছেন। মিরন বলেন, ‘ঢাকার বাইরে ভবিষ্যতে তরুণেরা যেন অনলাইনে মুক্ত পেশাজীবী হতে পারেন, সে জন্য আমি তথ্যপ্রযুক্তির বড় প্রতিষ্ঠান তৈরি করতে চাই।’ নতুন প্রজন্মের, বিশেষ করে স্কুল-কলেজের শিক্ষার্থীদের এই পেশা সম্পর্কে ধারণা বাড়ানোর গুরুত্ব দেন তিনি। বিকল্প পেশা হিসেবে যে কেউই অনলাইন আউটসোর্সিং ভুবনে পা রাখতে পারেন বলে তিনি মনে করেন।আলাউর রহমান মৌলভীবাজার সরকারি কলেজে ব্যবস্থাপনা বিষয়ে পড়ছেন তৃতীয় বর্ষে। এ বছর পেলেন মৌলভীবাজারের সেরা ফ্রিল্যান্সার পুরস্কার।আলাউর বলেন, ‘আমি ইংরেজিতে খুব ভালো নই। তার পরও এখন কাজ কাজ করে যাচ্ছি সুন্দরভাবে। একটু একটু করে শিখছি প্রতিদিন।’স্কুলে পড়ার সময় থেকে কম্পিউটারের নেশায় পেয়ে বসে। মামার দোকানে গিয়ে বসতেন কম্পিউটার নিয়ে। তবে লেখার গতি বাড়াতে কাগজে কি-বোর্ড এঁকে বাসায় চর্চা করতেন বলে জানান আলাউর। ২০০৮ সালে নিজের কম্পিউটার পান। কাজ শুরু করেন আউটসোর্সিংয়ের। ওডেস্ক দিয়ে যাত্রা শুরু। এখন কাজ করছেন ওডেস্ক ছাড়াও বিভিন্ন ফোরাম ও ইল্যান্সে। তবে গ্রামে থাকায় বিদ্যুতের সমস্যায় ভোগায় তাঁকে।তাই বেশি পরিশ্রম করে হলেও যথাসময় কাজ বুঝিয়ে দেন তিনি। ভালো অর্থও পাচ্ছেন। মোবাইল অ্যাপ ডিজাইনের কাজই বেশি করেন বলে জানান আলাউর। তবে যাঁরা অনলাইনে আয়ের এই পেশায় আসতে চান, এখনই শুরু করা উচিত তাঁদের। নিজের একটা ভালো প্রোফাইল তৈরি করে খোঁজখবর নিলেই আয় শুরু হতে পারে বলে জানান তিনি।মমিনুজ্জামান মমিন পুরস্কার পেয়ে নিজের কাজের প্রতি সম্মান ও আত্মবিশ্বাস বেড়েছে কুড়িগ্রামের মমিনুজ্জামান মমিনের।গত বছরই শুরু করেছেন ফ্রিল্যান্স আউটসোর্সিংয়ের কাজ। কাজ করছেন ওডেস্কে। অন্যান্য কাজ কমিয়ে এখন পুরো সময়ই ফ্রিল্যান্সিং করছেন। প্রতিদিন গড়ে সাত থেকে আট কর্মঘণ্টা কাজ করেন। এখন কাজের চাপ অনেক। বললেন, ‘আমি কাজ করছি সামাজিক যোগাযোগ মাধ্যমে বিপণন, এসইও ও সার্চ ইঞ্জিন বিপণন (এসইএম) বিষয়ে। সব সময় নিজের সেরাটা দিয়ে কাজ করতে চাই। আর যাঁরা আমাকে কাজ দিচ্ছেন, তাঁদের বেঁধে দেওয়া সময়ের ভেতরেই আমি কাজ শেষ করার চেষ্টা রাখি।’ নতুনদের উদ্দেশে পরামর্শ দিলেন—যাঁরা ফ্রিল্যান্সিং করতে চান, তাঁরা যেন কাজ সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা রাখেন, তাহলেই ভালো করতে পারবেন।মনিষ চাকমা‘বেসিসের এই পুরস্কার পেয়ে অনেক সম্মানিত বোধ করছি। তবে নিজে উপস্থিত থেকে নিতে পারিনি—এই কষ্ট আছে।’ বলছিলেন জেলাভিত্তিক পুরস্কার পাওয়া রাঙামাটির ছেলে মনিষ চাকমা। ২০১০ সালের শেষ দিক থেকে ফ্রিল্যান্সিংয়ে কাজ শুরু করেন তিনি। কাজ করছেন ওডেস্কে। ওয়েব ডিজাইন, ওয়ার্ড প্লেস—এই দুই ধরনের কাজই বেশি করেন বলে জানান। ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কম্পিউটার সায়েন্স বিষয়ে পড়ছেন বিএসসি। শিক্ষার্থী হওয়ায় পার্টটাইম হিসেবেই বেছে নেন ফ্রিল্যান্সিং। নিজের আর্থিক চাহিদার কারণেই এ কাজে মন দেন। বাজরে এখন অনেক লোক বাড়ছে, তাই কাজ পাওয়ার প্রতিযোগিতাও বাড়ছে। আর তাই নিজের দক্ষতা বাড়িয়ে ফুলটাইম করার ইচ্ছা আছে মনিষের। নতুনদের জন্য পরামর্শ দিতে গিয়ে মনিষ চাকমা বলেন, নতুন যাঁরা আসতে চান, তাঁদের ধৈর্য থাকতে হবে। হতাশ হওয়া যাবে না। কাজ না পেলে হতাশ হওয়ার কিছু নেই। সৎ থাকতে হবে। মানটা অবশ্যই দরকার।আজাদ হোসেনহবিগঞ্জ জেলার সেরা ফ্রিল্যান্সার নির্বাচিত হয়েছেন আজাদ হোসেন। তিনি ২০১১ সাল থেকে অনলাইন ফ্রিল্যান্সিং পেশার সঙ্গে জড়িত। শুরুতে ওডেস্কে কাজ করতেন তিনি। ইতিমধ্যে ওডেস্কে দেড় হাজারের বেশি কর্মঘণ্টা ব্যয় করেছেন তিনি। বর্তমানে শুধু নির্দিষ্ট ক্লায়েন্টদেরই কাজ করে থাকেন। তিনি বলেন, ‘মোবাইল ফোনের অ্যাপস তৈরিতেই আগ্রহ বেশি আমার। এখন শুধু আইফোনের অ্যাপস নির্মাণ করছি।’ ভবিষ্যতে বড় আকারের কোনো আউটসোর্সিং প্রতিষ্ঠান গড়ার স্বপ্ন দেখেন তিনি।শফিউল আলমমোবাইল অ্যাপস ও অন্যান্য বিভাগে পুরস্কার পেয়েছেন শফিউল আলম। তিনি শাহজালাল বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগে পড়াশোনা করেছেন। ২০১০ সালের অক্টোবর থেকে অনলাইন ফ্রিল্যান্সিং জগতে প্রবেশ তাঁর। শুরুটা ওডেস্কের মাধ্যমে। তিনি বলেন, ‘প্রথম দিকে ওডেস্কে কাজ শুরু করি। বর্তমানে ওডেস্ক ছাড়াও ফ্রিল্যান্সার ডট কম ও ইল্যান্সে কাজ করছি।’ শফিউল আলম ওডেস্কে নির্ধারিত মূল্যের প্রকল্প নিয়েই কাজ করেন বেশি। ইতিমধ্যে শতাধিক প্রকল্প শেষ করেছেন তিনি। অ্যান্ড্রয়েড, আইফোন ও ব্ল্যাকবেরি মুঠোফোনের জন্য অ্যাপ তৈরিতে পারদর্শী তিনি। ভবিষ্যতে নিজের অভিজ্ঞতা কাজে লাগিয়ে উদ্যোক্তা হতে চান তিনি। বলেন, ‘নতুনদের অনলাইনে আউটসোর্সিংয়ের বড় বাজারে টিকে থাকতে হলে কাজ শিখে এই জগতে পা রাখা বেশ জরুরি।’