আউটসোর্সিংয়ে প্রশিক্ষণ কোর্স

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আউটসোর্সিংয়ে সম্ভাবনাময় দেশের তালিকায় রয়েছে বাংলাদেশ। বিশ্বব্যাপী আউটসোর্সিং কাজের ক্ষেত্রে ফ্রিল্যান্সার ডট কম, ওডেস্কসহ অন্য যেকোনো আউটসোর্সিং-বিষয়ক ওয়েবসাইটে ঢুকলে বিভিন্ন বিষয়ভিত্তিক কাজের সন্ধান পাওয়া যাবে। ফ্রিল্যান্সারদের জন্য কাজের অফার রয়েছে। তবে সংশ্লিষ্ট কাজের দক্ষতা থাকা চাই। আউটসোর্সিংয়ে দক্ষতা অর্জনের জন্য ডেফোডিল ইনস্টিটিউট অব আইটি (ডিআইআইটি) চার মাস মেয়াদি ‘সার্টিফায়েড আউটসোর্সিং প্রফেশনাল’ কোর্স চালু করেছে।কোর্সগুলো হচ্ছে কম্পিউটার সায়েন্স, কম্পিউটিং ইনফরমেশন সিস্টেমস, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এবং ইলেকট্রনিক অ্যান্ড ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং। পলিটেকনিক ডিপ্লোমাধারী ও কম্পিউটার প্রফেশনালরা এই কোর্সে অংশ নিতে পারবেন। এই কোর্সে আউটসোর্সিং নিয়মাবলি থেকে শুরু করে আয় করা পর্যন্ত বিভিন্ন ধাপ হাতে-কলমে শেখানো এবং শিক্ষার্থীদের ব্যাংক অ্যাকাউন্টে বৈদেশিক মুদ্রা জমা হওয়া পর্যন্ত সহযোগিতা করা হয়। বিস্তারিত জানতে আগ্রহী ব্যক্তিরা ডিআইআইটি, বাড়ি নম্বর-৩, রোড নম্বর-৩, নাসিরাবাদ হাউজিং সোসাইটি অথবা ফোনে (০৩১-৬৫১৩৫৪, ২৫৫৩৭০৩, ০১৭১৩৪৯৩২৬৯) যোগাযোগ করতে পারেন। নিজস্ব প্রতিবেদক