আওয়াজে সমাধান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কেউ কেউ লেখা দেখে ঠিকমতো পড়তে পারেন না। এমন সমস্যাকে বলা হয় ডিসলেক্সিয়া। এ ক্ষেত্রে শব্দ বা উচ্চারণ শুনে রোগীর অবস্থার উন্নতি হতে পারে। যুক্তরাষ্ট্রের বাফেলো বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞানের শিক্ষক ক্রিস ম্যাকনরগ্যানের নেতৃত্বে একদল গবেষক এ কথা জানিয়েছেন। তাঁরা এমআরআই স্ক্যান প্রযুক্তির সাহায্যে যাচাই করে দেখেন, মস্তিষ্ক কীভাবে আওয়াজ এবং ছবির সঙ্গে মিলিয়ে কোনো শব্দ পড়ার ব্যাপারে সাড়া দেয়। ব্রেইন অ্যান্ড ল্যাঙ্গুয়েজ সাময়িকীতে এ গবেষণা প্রতিবেদন প্রকাশিত হয়েছে। যিনি শব্দের লিখিত রূপ এবং উচ্চারিত ধ্বনির তথ্য একই সঙ্গে মস্তিষ্কে সংরক্ষণ করতে পারেন, পড়ার দক্ষতা অর্জনের ক্ষেত্রে তিনিই এগিয়ে থাকেন। মস্তিষ্কের বিভিন্ন অংশ পৃথক পৃথক কাজের জন্য বিশেষভাবে তৈরি। ম্যাকনরগ্যান বলেন, লিখিত রূপ দেখে শব্দ চেনার ক্ষেত্রে উচ্চারিত শব্দের ভূমিকা গুরুত্বপূর্ণ। আইএএনএস।