আওয়ামী লীগ নেতা এম ওয়াহিদুজ্জামান চৌধুরীর স্মরণসভা
দক্ষিণ জেলা আওয়ামী লীগের উদ্যোগে সংগঠনের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এম ওয়াহিদুজ্জামান চৌধুরীর স্মরণসভা ৯ আগস্ট আন্দরকিল্লা কার্যালয়ে অনুষ্ঠিত হয়। তাঁর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই সভার আয়োজন করা হয়। সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোছলেম উদ্দিন আহমদ। বক্তব্য দেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, সহসভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী, আইনবিষয়ক সম্পাদক মির্জা কছির উদ্দিন, শ্রম সম্পাদক খোরশেদ আলম, দপ্তর সম্পাদক আবু জাফর, ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক শাহনেওয়াজ হায়দার, সদস্য মোহাম্মদ মুছা, পটিয়া আওয়ামী লীগের সভাপতি রাশেদ মনোয়ার, বোয়ালখালী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল আলম, চন্দনাইশ আওয়ামী লীগের সভাপতি জাহিদুল আলম প্রমুখ।
বক্তারা বলেন, প্রয়াত ওয়াহিদুজ্জামান চৌধুরী বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর প্রতিবাদী ভূমিকা রাখেন। দুঃসময়ে সাহসের সঙ্গে স্বৈরশাসকদের বিরুদ্ধে লড়াই করেছেন। বিজ্ঞপ্তি