আওয়াজ তুলুন ওয়েবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সমস্যার সমাধান থাকবে এটাই চিরন্তন নিয়ম। তবে নানা ধরনের সমস্যায় আক্রান্ত হতে হতে সমাধানের পথগুলো চোখে পড়ে না। দেখা যাচ্ছে সমস্যার সঙ্গেই আমরা যেন অভ্যস্ত হয়ে যাচ্ছি। সমস্যার সমাধান করতে সবার সচেতনতা যেমন জরুরি, তেমনি প্রয়োজন জেগে ওঠা। সমস্যা দেখলেই প্রবাদের উটপাখির মতো মাথা গুঁজে না থেকে, মাথা তুলে আওয়াজ দিতে হবে। সমাধানের জন্য হতে হবে সোচ্চার। উটপাখি নয় মানুষের জীবন চাই—এই শ্লোগানে প্রথম আলোর উদ্যোগ ‘বদলে যাও বদলে দাও মিছিল’। আর এ মিছিলে সবাইকে শামিলকরতে চালু হয়েছেবদলে যাও বদলে দাও ওয়েবসাইট (www.bodlejaobodledao.com)। এই সাইটে যে কেউ নিবন্ধনের মাধ্যমে জানাতে পারেন নিজের সচেতনতার কথা, নানা ধরনের সমস্যার কথা এবং সে সমস্যার সম্ভাব্য সমাধান, নিজেদের অভিজ্ঞতা, মতামত ইত্যাদি।নিজের মতটাকে ছড়িয়ে দিতে পারেন সারা বিশ্বে।ওয়েবসাইটটিতে প্রকাশ পাচ্ছে বরেণ্য লেখক, অধ্যাপক এবং বিশেষজ্ঞদের লেখা।প্রথম পৃষ্ঠাতেই পাওয়া যাবে চলতি আলোচনা। শুরুতেই ছিল সড়ক দুর্ঘটনা নিয়ে আলোচনা। এখন যোগ হয়েছেইভ টিজিং সমস্যা। প্রতিটি লেখায় নিজের মন্তব্য দেওয়া যাবে। জানা যাবে অন্যদের কথাও। রয়েছে সমৃদ্ধ ‘আর্কাইভ’। যেখানে ওয়েবসাইটে আগে প্রকাশিত লেখাগুলো থাকছে। আছে ছবি, বদলে যাও বদলে দাও মিছিলের প্রচারণা ইত্যাদি। নির্দিষ্ট বিষয়ে বিভিন্ন গবেষণার ওয়েবলিংকও আছে আগ্রহীদের জন্য। সমস্যার সম্ভাব্য সমাধানগুলো আছে‘প্রস্তাব’ বিভাগে। নিবন্ধিত হয়ে ‘নতুন পোস্ট’-এ ক্লিক করে ব্লগের মতো লেখা যাবে নিজের মতামত।এ সাইটে দেওয়া সমস্যাগুলোর বাইরে যদি কোনো সমস্যা দিতে চান তবে ‘আপনার সমস্যা?’ বিভাগ থেকে সে কাজটি করা যাবে।শুধুই নির্দিষ্ট এ ওয়েবসাইটেই নয়। এ মিছিলে যোগ দিতে পারেন ফেসবুকের মাধ্যমেও। ফেসবুকে আছেবদলে দাও বদলে যাও মিছিল (www.facebook.com/bjbdmichhil) পেইজ। সমস্যার সমাধানে আপনার কথা এই পেইজেও জানাতে পারবেন। নিয়মিত হালনাগাদ পেতে নজর রাখুন এ পেইজে। টুইটারেও আছেএই মিছিল।সব সময়ের খবর পেতে অনুসরণ করতে পারেন বদলে যাও বদলে দাও মিছিলের টুইটার ঠিকানা (www.twitter.com/bjbdmichhil)। করা যাবে এসএমএসও। মোবাইল ফোনে মেসেজ অপশনে bjbd লিখে নিজের জেলার নামের প্রথম তিন অক্ষর এবং সমস্যা বা সমাধানের কথা লিখে ২২২১ নম্বরে পাঠানো যাবে এসএমএস। তো আর দেরি নয়, এখন এগিয়ে যাওয়ার পালা।সমস্যার সমাধান খুঁজতে দেশের বিভিন্ন স্থানে হবে মুক্ত আলোচনা। আলোচনার নির্বাচিত অংশ নিয়ে তৈরি হবে টেলিভিশন অনুষ্ঠান।