আওয়ামী লীগ নেতা মো. আইয়ুব আলীর স্মরণ সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগ নেতা মো. আইয়ুব আলীর তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে ৭ জানুয়ারি বিকেলে নগরের উত্তর পতেঙ্গার কাটগড় এম এ আজিজ উদ্যানে স্মরণসভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য মোহাম্মদ ইসহাক মিয়া।
স্মরণসভায় সভাপতিত্ব করেন সাবেক কাউন্সিলর সফিক আহমদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহসভাপতি মাহাতাব উদ্দিন চৌধুরী। বঙ্গবন্ধু প্রবীণ সমিতির সম্পাদক আবদুর রহিমের পরিচালনায় অনুষ্ঠিত সভায় আলোচনা করেন ইপিজেড থানা আওয়ামী লীগের আহ্বায়ক হারুন উর রশিদ, কাউন্সিলর সালেহ আহমদ, ইপিজেড থানা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আবু তাহের, পতেঙ্গা থানা আওয়ামী লীগের যুগ্মআহ্বায়ক এ এস এম ইসলাম, ৪০ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মোহাম্মদ আলী, ৩৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শফিউল আলম প্রমুখ।
স্মরণসভায় বক্তারা বলেন, সাধারণ মানুষ ও দেশের মানুষ দুর্দিনে আইয়ুব আলী সব সময় পাশে দাঁড়িয়েছেন। একজন চিকিৎসক হিসেবে মানবতার কল্যাণে কাজ করে গেছেন তিনি। সভা শেষে আইয়ুব আলীর বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বিজ্ঞপ্তি।