আওয়ামী লীগ নেতা সুলতান-উল কবিরের শোকসভা অনুষ্ঠিত
চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি সুলতান-উল কবিরের স্মরণে শোকসভার আয়োজন করে দক্ষিণ জেলা আওয়ামী লীগ। এতে সভাপতিত্ব করেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন। প্রধান অতিথি ছিলেন নগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চট্টগ্রামের জেলা পরিষদের প্রশাসক এম এ সালাম ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য আমিনুল ইসলাম।
সভায় মহিউদ্দিন চৌধুরী বলেন, সুলতান-উল কবির ছিলেন আদর্শবাদী ও সৎ রাজনীতিবিদ। দেশ ও সংগঠনের কাজে যেভাবে নিজেকে তিনি উজাড় করে দিয়েছেন, তা কর্মীদের কাছে উদাহরণ হয়ে থাকবে।
দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমানের সঞ্চালনায় শোকসভায় বক্তব্য দেন মোস্তাফিজুর রহমান, ওয়াসেকা আয়েশা খান, জসিম উদ্দিন খান, মোতাহেরুল ইসলাম, আবুল কালাম চৌধুরী প্রমুখ। বিজ্ঞপ্তি।