আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীদের জয়ের পাল্লা ভারী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটিয়ায় ২৮ জুন অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীদের জয়ের পাল্লা ভারী। উপজেলার ২২ ইউনিয়নের নয়টিতে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীরা চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন। এ ছাড়া তিনটি ইউনিয়নে দলীয় সিদ্ধান্ত অমান্য করে নির্বাচনে দাঁড়ানো আওয়ামী লীগ-সমর্থক প্রার্থীরা জয় পেয়েছেন।উপজেলার সাত ইউনিয়নে বিএনপি-সমর্থিত প্রার্থীরা চেয়ারম্যান পদে জয় পেয়েছেন। তিনটি ইউনিয়নে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন নির্দলীয় প্রার্থী।পটিয়ার নির্বাচিত চেয়ারম্যানরা হলেন কেলিশহর-জসীম উদ্দিন মাস্টার, কচুয়াই-খলিলুর রহমান, খরনা-মফজল আহমদ চৌধুরী, কাশিয়াইশ-আবুল কাশেম, কোলাগাঁও-শামসুল ইসলাম, হাবিলাসদ্বীপ-শফিকুল ইসলাম, কুসুমপুরা-রেজাউল করিম, হাইদগাঁও-মহিউদ্দিন, শোভনদণ্ডী-এহসানুল হক, দক্ষিণ ভূর্ষি-মুহাম্মদ ছৈয়দ, বড়লিয়া-শাহীনুল ইসলাম, ধলঘাট-ছালামত উল্লাহ মল্ল, ভাটিখাইন-মাহাবুবুল আলম, জঙ্গলখাইন- শাহাদাত হোসেন, আশিয়া-মোহাম্মদ হাশেম, জিরি-আবুল কালাম, ছনহরা-কামাল আহমদ, বড়উঠান-দিদারুল আলম, জুলধা-নুরুল হক, শিকলবাহা-আবুল কালাম, চরলক্ষ্যা-মোহাম্মদ আলী, চরপাথরঘাটা-ছাবের আহমদ।