প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের আগমন উপলক্ষে সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের প্রতিনিধি সমাবেশ গত বৃহস্পতিবার আদালতের বার গ্রন্থাগার মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির সদস্য আমিনুল ইসলাম। সভাপতিত্ব করেন উপজেলা কমিটির সাধারণ সম্পাদক ফরিদুল আলম ।বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মোনাফ, অ্যাডভোকেট জহির উদ্দিন, নুরুল আবসার চৌধুরী, সরওয়ার উদ্দিন চৌধুরী, পার্থ সারথী চৌধুরী, কুতুব উদ্দিন চৌধুরী, সাইদুর রহমান, মোহাম্মদ শাহজাহান, ফয়েজ আহম, এ কে এম আসাদ, এস এম আজিজ, আবু সালেহ, আহমদ মিয়া, ওসমান গণি, মামুনুর রশিদ প্রমুখ।আমিনুল ইসলাম বলেন, জামায়াত-শিবির তাদের জন্ম থেকে ধর্মের নামে সাধারণ মানুষকে বিভ্রান্ত করে আসছে। এ জন্য সবাইকে সজাগ থাকতে হবে।