আওয়ামী লীগের বর্ধিত সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের মহেশখালী উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা ১১ আগস্ট অনুষ্ঠিত হয়। দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন কক্সবাজার-২ আসনের সাংসদ আশেকুল্লাহ। এতে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার পাশা চৌধুরী।

সংগঠনের সাধারণ সম্পাদক এম আজিজুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন নুরুল আমিন, এস এম মুজিবুল হক, আকতার কামাল, আমিরুজ্জামান, পূর্ণ চন্দ্র দে, নির্মল চক্রবর্তী প্রমুখ।