আকমলের ভুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত বছরের নভেম্বর মাসের ঘটনা। ডেভ হোয়াটমোরের পুরোনো একটি টুইটে জবাব দিয়ে হাসির খোরাক হয়েছিলেন পাকিস্তানি ক্রিকেটার উমর আকমল। সেটা ২০১৬ সালের সেপ্টেম্বর মাসে অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার ম্যাক্স ওয়াকারের মৃত্যুর পর শোক জানিয়ে হোয়াটমোর একটি ছবি দিয়ে টুইটারে বার্তা (টুইট) দিয়েছিলেন, উমর আকমল কী মনে করে সে ছবিটাই রি-টুইট করে বসলেন। একজন অনুসারী হিসেবে ভুল করতেই পারেন। তবে জবাবে তিনি যা লিখেছেন, তা শুধু নিজের সমালোচকদের কাছে হাসির পাত্র হিসেবেই তুলে ধরলেন না, ভক্তদেরও কষ্ট দিলেন! ডেভ হোয়াটমোরের শোক জানানো টুইটে আকমল লিখেছেন ‘ভেরি নাইস’। লেখার সঙ্গে জুড়ে দিয়েছেন আনন্দিত হওয়ার একটি ইমোও!

পরে অবশ্য তাঁর সতীর্থ আহমেদ শেহজাদ ভুল ধরিয়ে দেন। আকমল আগের রি-টুইট মুছে ফেলে নতুন করে টুইট করেন। ক্ষমা চান সবার কাছে!

সূত্র: ডিএনএ ইন্ডিয়া