আকরাম খান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৯৯৭ সালের আইসিসি ট্রফিজয়ী দলের অধিনায়ক তিনি; খেলেছেন আটটি টেস্ট ও ৪৪টি ওয়ানডে। গত দুটি নির্বাচক কমিটির সদস্য হিসেবে কাজ করেছেন যথাক্রমে দেড় মাস ও সাড়ে তিন বছর। কয়েক দিন আগে তৃতীয়বারের মতো নির্বাচিত হয়েছেন জাতীয় ক্রিকেট দলের প্রধান নির্বাচক। এবারের সময়ের তারকা ক্রিকেটার নাকি নির্বাচক, কোনটি বেশি চ্যালেঞ্জিং?যখন খেলতাম, মাঠে থাকত ২৫, ৩০ কিংবা ৪০ হাজার দর্শক, টেলিভিশনের সামনে তো থাকতই। সেটা কঠিন কাজ। তবে এ কাজটাও কম কঠিন নয়। ক্রিকেটের মাঠে সবচেয়ে স্মরণীয় মুহূর্তঅনেক মুহূর্তের কথাই মনে পড়ে। তবে আইসিসি চ্যাম্পিয়ন হওয়ার মুহূর্তটি সবচেয়ে উল্লেখযোগ্য।প্রথম ব্যাট১৯৮২ সালে। তখন অষ্টম শ্রেণীতে পড়ি। পরিচিত একজনের কাছ থেকে কিছু টাকা ধার করেছিলাম, বাকিটা নিয়েছিলাম বড় ভাই ইকবাল খানের পকেট থেকে (তিনি সেটা জানতেন না!)। মোটমাট ৭০০ টাকা দিয়ে কিনেছিলাম সেই ব্যাটটা। নিজের সবচেয়ে প্রিয় ইনিংসঢাকায় বঙ্গবন্ধু স্টেডিয়ামে ভারতের বিপক্ষে অল্পকিছু বল খেলে ৬৫ রান করেছিলাম। ২০০১ কিংবা ২০০২ সালের কথা সেটা।জীবনের প্রথম ছক্কাঅষ্টম বা নবম শ্রেণীতে পড়তাম তখন, স্টার যুব টুর্নামেন্ট নামের একটি আসরে প্রথম ছক্কাটি হাঁকিয়েছিলাম। এ ছাড়া টেস্টে বাংলাদেশের পক্ষে প্রথম ছক্কাটিও আমার।ভিনদেশে গেলে বাংলাদেশের যে জিনিসটির অভাব বোধ করিপরিবারের অভাব বোধ করি বেশি। পরিবারে আছে আমার দুই মেয়ে—আশরা রুমাইশা খান ও আতিফা রুবামা খান এবং স্ত্রী।যে দুটি জিনিস সব সময় সঙ্গে থাকেল্যাপটপ ও মুঠোফোন।প্রিয় ক্রিকেটারবোলার হিসেবে ওয়াসিম আকরাম এবং ব্যাটসম্যান শচীন টেন্ডুলকার।পরিবারের প্রিয় ক্রিকেটারতামিম ইকবাল।আগামী পাঁচ বছরের মধ্যে বাংলাদেশ ক্রিকেট দলকে যেখানে দেখতে চাইএটা বলা মুশকিল। এখন বাংলাদেশ দলে দু-তিনজন আন্তর্জাতিক মানের ক্রিকেটার রয়েছে। পাঁচ বছর পর একই মানের পর্যাপ্ত ক্রিকেটার চাই।প্রিয় ছবিপ্রিয় ছবি অমিতাভ বচ্চনের মুকাদ্দার কা সিকান্দার, অনেক আগে স্কুলে থাকতে দেখেছিলাম।১৯৯৭ সালে আইসিসি ট্রফি জেতার পর যা মনে হয়েছিলবিশ্বকাপে বাংলাদেশ পাকিস্তানকে হারাবে। স্বপ্নটা সত্যি হয়েছিল!যে স্বপ্নটা বারবার দেখিবাংলাদেশ ক্রিকেট দল খুব ভালো খেলছে—এ স্বপ্নটাই বেশি দেখি।ক্রিকেটের বাইরে আর যা নিয়ে ব্যস্ত থাকতে পছন্দ করিক্রিকেটের বাইরে পরিবারকে সময় দিই।বাংলাদেশের যে দিকটি সবার আগে বদলাতে চাইমোটামুটি সবকিছুই! বিশেষ করে যে বাচ্চাটার স্কুলে যাওয়ার কথা, তাকে যদি দেখি কোথাও কাজ করছে, কষ্ট লাগে। আলাদিনের দৈত্যের কাছে তিনটি ইচ্ছাএক. বাংলাদেশের পরিবেশ-পরিস্থিতি বদলে দিতে বলব; দুই. খেলাধুলার মানুষ, তাই বাংলাদেশকে অবশ্যই বিশ্বের এক নম্বর দল হিসেবে দেখতে চাইব; আর তিন. আমার প্রয়াত মাকে আরও কিছু দিনের জন্য কাছে চাইব।সাক্ষাৎকার: মাহফুজ রহমান