
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক আকরাম খান। তাঁর মেয়ে আশরা রুমাইশা খান। ঢাকার ডিপিএস এসটিএস স্কুলে স্ট্যান্ডার্ড নাইনে পড়ে। আজ দুই প্রজন্মের এই বাবা ও মেয়ের পছন্দ-অপছন্দের কথা জানা যাক।
১. যা খেতে পছন্দ করি
আকরাম খান: সব ধরনের দেশীয় খাবার। বিশেষ করে মুরগির মাংস ও পরোটা।
মেয়ে: ফাস্টফুড।
২. অবসর পেলে
আকরাম খান: পরিবারের সঙ্গে সময় কাটাই। পুরোনো দিনের হিন্দি গান শুনি।
মেয়ে: ল্যাপটপ নিয়ে বসি। অনলাইনে সময় কাটাই।
৩. যে পোশাক পছন্দ করি
আকরাম খান: জিনস ও সুতি শার্ট।
মেয়ে: সালোয়ার-কামিজ।
৪. পত্রিকায় যে খবর সবার আগে পড়ি
আকরাম খান: আগে সংবাদ শিরোনাম, তারপর খেলাধুলার পাতায় চলে যাই।
মেয়ে: মাঝেমধ্যে সংবাদপত্র পরি। সমসাময়িক ঘটনাগুলোই বেশি পড়া হয়।
৫. প্রিয় গ্যাজেট
আকরাম খান: আইফোন।
মেয়ে: ম্যাকবুক।
৬. প্রিয় খেলা
আকরাম খান: ক্রিকেট ও ফুটবল।
মেয়ে: ক্রিকেট।
৭. প্রিয় ক্রিকেটার
আকরাম খান: শচীন টেন্ডুলকার।
মেয়ে: তামিম ইকবাল
৮. বেড়াতে ভালো লাগে
আকরাম খান: দেশের বাইরে যেকোনো জায়গায়।
মেয়ে: চট্টগ্রাম।
৯. যার গান শুনি।
আকরাম খান: পুরোনো দিনের গান। বিশেষ করে লতা মঙ্গেশকর, কিশোর কুমার।
মেয়ে: অরিজিৎ সিং।
সাক্ষাৎকার: মো. রুবেল