আকাশ পানে স্বপ্ন বুনে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছোটবেলা থেকেই আকাশে ওড়ার স্বপ্ন শাকিলের। ‘যখন আকাশে বিমান উড়ে যেত, চেয়ে থাকতাম মুগ্ধ হয়ে। আর ভাবতাম, কে চালায় এত সুন্দর গাড়ি? তাও আবার রাস্তা ছাড়া। আমিও তার মতো হব। আব্বু বকলে উড়ে যাব ওই দূর আকশে, আর ফিরব না। এভাবেই আকাশের সঙ্গে সখ্য গড়ে তুলি ছোটবেলা থেকে। আর তাই, সেই স্বপ্ন পূরণ করতেই পাইলট হতে আসা।’ বলছিলেন বাংলাদেশ ফ্লাইং একাডেমির সিপিএল কোর্সের শিক্ষার্থী শাকিল কবীর।ছোটবেলায় বিমান দেখে তাতে চড়ে বসার শখ সবারই হয়। তবে স্বপ্ন ও সামর্থ্য থাকলেও সঠিকভাবে তথ্য না পাওয়ায় ভর্তি হতে পারেন না বিমানচালক প্রশিক্ষণ কেন্দ্রে। তাই যাঁরা পাইলট হতে চান, জেনে নিতে পারেন দেশের অন্যতম পুরোনো বিমান প্রশিক্ষণ কেন্দ্র বাংলাদেশ ফ্লাইং একাডেমি সম্বন্ধে।১৯৪৮ সালে তৎকালীন পাকিস্তান সরকারের সময় থেকে যাত্রা শুরু বাংলাদেশ ফ্লাইং একাডেমির। আগে এটি তেজগাঁও বিমানবন্দরে থাকলেও বাংলাদেশ স্বাধীন হওয়ার পর তা চলে আসে বর্তমান স্থানে। হজরত শাহজালাল বিমানবন্দরের দক্ষিণ পাশেই এর অবস্থান।কেন পড়বচাকরির বাজারে একজন পাইলটের যথেষ্ট চাহিদা। ‘আমাদের দেশের এভিয়েশন বুমের জন্য দরকার প্রতিবছর ১৫০ থেকে ২০০ জন পাইলট। এ ছাড়া সারা বিশ্বে এখন পাইলটের যথেষ্ট চাহিদা। পাঁচ বছরের মধ্যে চীন ও ভারতে প্রায় ১৫ হাজার পাইলট দরকার হবে’, জানালেন ক্যাপ্টেন আহমেদ রহমান।তাই পাইলট হতে পারেন সময়ের চাহিদা অনুযায়ী। বাংলাদেশ ফ্লাইং একাডেমির বর্তমান প্রেসিডেন্ট ক্যাপ্টেন শাহাবউদ্দিন আহমেদ বলেন, ‘বাংলাদেশে প্রশিক্ষণ নিয়ে পাস করা শিক্ষার্থীরা কাজ করছেন দেশি-বিদেশি নামকরা সব এয়ারলাইনসে। যেমন—বাংলাদেশ বিমান, রিজেন্ট এয়ারওয়েজ, ইউনাইটেড এয়ারলাইনস, জিএমজি, সাউদি অ্যারাবিয়ান এয়ারলাইনস, অ্যামিরেটস, কাতার এয়ারলাইনস, ইতিহাদ প্রভৃতি এয়ারওয়েজে। দু-চারজন ছাড়া বাংলাদেশের প্রায় সব পাইলট আমাদের এখান থেকে প্রশিক্ষণপ্রাপ্ত। বাংলাদেশ ফ্লাইং একাডেমি থেকে প্রতিবছর ১০-১২ জন অর্জন করছেন সিপিএল ডিগ্রি।’ভর্তির যোগ্যতা ও পদ্ধতি বাংলাদেশ ফ্লাইং একাডেমিতে প্রতিবছর দুবার ভর্তি নেওয়া হয়। জানুয়ারি ও জুলাই বা আগস্টে। ছয় মাসের কোর্স হলেও পরীক্ষাসহ সব মিলিয়ে সময় লাগে ১৮ থেকে ২০ মাস। দুই ধরনের ডিগ্রি নেওয়া যায় এখান থেকে। পিপিএল (প্রাইভেট পাইলট লাইসেন্স) ও সিপিএল (কমার্শিয়াল পাইলট লাইসেন্স)। পিপিএল ডিগ্রি অর্জন করে আপনি দেশের মধ্যে নিজের ইচ্ছামতো আকাশে ঘুরে বেড়াতে পারেন। আর সিপিএল অর্জনের মাধ্যমে আপনি হয়ে উঠতে পারেন একজন বাণিজ্যিক বিমানের পাইলট।বিজ্ঞান বিভাগ থেকে এইচএসসি পাস অথবা ও লেভেল শেষ করা শিক্ষার্থীদের সর্বনিম্ন জিপিএ-২.৫০ থাকতে হবে। আর পদার্থ, গণিত ও ইংরেজি অবশ্যই থাকতে হবে।বাংলাদেশ ফ্লাইং একাডেমি বিজ্ঞপ্তি দেওয়ার পর ১০০ টাকায় ফরম সংগ্রহ করে প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদন করতে হবে।ফরমে উল্লিখিত সব তথ্য সঠিকভাবে পূরণ করতে হবে। প্রাথমিকভাবে নির্বাচিতদের এরপর ডাকা হয় মৌখিক পরীক্ষায়। সেখানে উতরে যেতে পারলেই ভর্তি হতে পারবেন বাংলাদেশ ফ্লাইং একাডেমিতে।যেভাবে ডিগ্রিএখানে দুটি কোর্সের মধ্যে পিপিএলে মোট ৫০ ঘণ্টা ফ্লাইং করার পর পরীক্ষার জন্য নির্বাচিত হতে হয়। এরপর এভিয়েশন-সংশ্লিষ্ট মোট ১১টি বিষয় পড়ে পরীক্ষা দিয়ে এই ডিগ্রি অর্জন করতে হয়। এ ছাড়া সিপিএল ডিগ্রির জন্য মোট ফ্লাইং করতে হয় ১৫০ ঘণ্টা। তারপর সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশের নিয়ন্ত্রণে দিতে হয় পিপিএলের মতো ১১ বিষয়ে পরীক্ষা। পাস নম্বর ৭০%। এখানে পাসের পরই সিপিএল লাইসেন্স ইস্যু করা হয়, যা সারা বিশ্বে স্বীকৃত। তাই দেরি কেন, দেশের বাঘা বাঘা সব পাইলটের তত্ত্বাবধানে আপনিও মেতে উঠুন আকাশ জয়ের নেশায়।