আকাশছোঁয়া স্বপ্ন তাঁদের
তাঁরা পাঁচ মেধাবী—প্রমুগ্ধা লিয়েনা চৌধুরী, অনিক মজুমদার, সুফিয়া আনোয়ার, উম্মে হুমায়রা ও সুপর্ণা উকিল। জিপিএ-৫ পেয়েছে এবারের এসএসসি পরীক্ষার ফলাফলে। এই পাঁচ তরুণের স্বপ্ন অসীম। এই বয়সেই ভাবে রাজনীতি আর সমাজের পিছিয়ে পড়া মানুষদের নিয়ে। ভবিষ্যতে কোন পথে হাঁটবে এ মেধাবীরা? এ নিয়ে তাদের সঙ্গে কথা বলেছেন শিহাব জিশানরাজনীতি করে সমাজ বদলাব প্রমুগ্ধা লিয়েনা চৌধুরী, ইস্পাহানি পাবলিক স্কুল ও কলেজ‘রাজনীতি দিয়ে সমাজ বদলাব। একজন রাজনীতিবিদ যেভাবে সমাজের মানুষকে প্রভাবিত করতে পারে অন্যরা তা পারে না। তাই দেশের মানুষের জন্য ভালো কিছু করতে রাজনীতিতেই আসতে হবে।’ দৃঢ়তার সঙ্গেই কথাগুলো বলল ইস্পাহানি পাবলিক স্কুল ও কলেজের বিজ্ঞান বিভাগের ছাত্রী প্রমুগ্ধা লিয়েনা চৌধুরী। বাবা অধ্যাপক আবু তাহের চৌধুরী বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক ও মা শাহিনুর জাহান কৃষ্ণকুমারি সিটি করপোরেশন বালিকা উচ্চবিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষিকা। বাবা-মায়ের উৎসাহ আর প্রমুগ্ধার একাগ্রতা এনে দিয়েছে ভালো ফল। অবশ্য বিদ্যালয়ের নেওয়া মডেল টেস্টগুলোও পরীক্ষার প্রস্তুতিতে সহায়ক ছিল। এখন থেকেই লক্ষ্য নির্ধারণ করে ফেলতে চায় প্রমুগ্ধা। রাজনীতিতে আসার আগ্রহ থাকলেও হতে চায় স্থপতি। প্রযুক্তিবিদ হওয়ার স্বপ্ন আমারঅনিক মজুমদার, চট্টগ্রাম কলেজিয়েট স্কুলপ্রযুক্তির দুনিয়ায় ঘুরে বেড়ানোর ইচ্ছে অনিক মজুমদারের। তাই বড় হয়ে প্রযুক্তিবিদ হওয়ার স্বপ্ন তাঁর। তাঁর মতে, প্রযুক্তিতে এগিয়ে না থাকলে বিশ্বে প্রতিযোগিতার বাজারে পিছিয়ে থাকতে হবে। তবে সাবার আগে প্রয়োজন স্থিতিশীল পরিবেশ। কারণ, দেশের অস্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতি দেখে মাঝে মাঝে শঙ্কিত হয়ে পড়েন অনিক। পরীক্ষার সময় হরতাল-সহিংসতা ছিল দেশজুড়ে। কলেজিয়েট স্কুলের বিজ্ঞান বিভাগের ছাত্র অনিক পড়ালেখায় ছোটবেলা থেকেই মনোযোগী। ধারাবাহিকভাবে পড়ালেখা করে এসেছে। যার ফলও পেয়েছে। অনিক বলে, ‘এসএসসিতে ভালো ফলাফল করার জন্য কঠোর পরিশ্রম করেছি। ভবিষ্যতেও সেই ধারাবাহিকতা বজায় রাখতে চাই। এইচএসসিতে ভালো ফল করে কম্পিউটার সায়েন্সে ক্যারিয়ার গড়ার ইচ্ছে আমার।’ বাবা অসীম কান্তি মজুমদার রেলওয়ে কর্মকর্তা আর মা ইভা মজুমদার গৃহিণী। ভালো ফলাফলের জন্য পরিবার ও বিদ্যালয়ের শিক্ষকদের প্রতি কৃতজ্ঞ। দুর্নীতিমুক্ত বাংলাদেশ দেখতে চাইসুপর্ণা উকিল, ডা. খাস্তগীর বালিকা উচ্চবিদ্যালয়ভালো ফলাফলের পেছনে রহস্য কী? এমন প্রশ্নের উত্তরে হেসে সুপর্ণা উকিল জানাল, ‘ভালো ফলাফলের পেছনে কোনো রহস্য নেই। কঠোর অনুশীলনের স্বীকৃতি মিলেছে। তবে এই অনুশীলন চালিয়ে যেতে সব সময় প্রেরণা দিয়েছেন বাবা-মা, দিদি ও শিক্ষকেরা। ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা বিভাগের ছাত্রী সুপর্ণা এই বয়সেই দেশ নিয়ে ভাবে। দুর্নীতিমুক্ত বাংলাদেশ দেখার স্বপ্ন তার। সব সময় সত্যের পক্ষে থাকার ইচ্ছে। দুর্নীতিমুক্ত দেশ গড়তে তাই বিচারক হওয়ার লক্ষ্য সুপর্ণার। বাবা অশেষ কুমার উকিল ব্যবসায়ী, নিজেও ব্যবসায় শিক্ষার ছাত্রী তার পরও ব্যবসাপাতিতে ঝোঁক নেই তার। অবশ্য মা মিনাক্ষী উকিল প্রেরণাদায়ী। গৃহিণী হলেও মায়ের আদর্শ তাকে অনুপ্রাণিত করে।সুপর্ণার একটি দাবি আছে, রাজনীতিবিদেরা যেন শিক্ষার্থীদের কথা ভাবেন। তার মতে, সহনশীল রাজনৈতিক পরিবেশ তৈরি না হলে প্রতিযোগিতার বিশ্ববাজারে পিছিয়ে থাকতে হবে। পরিশ্রম-আত্মবিশ্বাসে সাফল্যউম্মে হুমায়রা, ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুলকঠোর পরিশ্রম ও আত্মবিশ্বাস দুইয়ে মিলে উম্মে হুমায়রার সাফল্য। ভালো ফলাফলে খুশি পরিবারের সবাই। হুমায়রা বলে, মা-বাবার প্রেরণা আর বিদ্যালয়ের শিক্ষক ও বন্ধুদের সহযোগিতায় এত দূর আসা। বিদ্যালয়ের নিয়মিত পরীক্ষা ও বন্ধুদের দলবদ্ধ পড়াশোনা ভালো ফলাফলের অন্যতম নিয়ামক। দলবদ্ধ পড়াশোনায় দূর হয়েছে পরীক্ষার ভয়ও।চট্টগ্রাম ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুলের বিজ্ঞান বিভাগের ছাত্রী হুমায়রার স্বপ্ন চিকিৎসক হওয়ার। বাবা জামাল আহমেদ হূদেরাগের চিকিৎসক। তাই বাবাকে দেখে সেই পথেই হাঁটার ইচ্ছে তার। তবে বাবার মতো হূদেরাগ বিশেষজ্ঞ নয়, মনোরোগ বিশেষজ্ঞ হওয়ার ইচ্ছে হুমায়রার। মনোচিকিৎসক হয়ে খুলতে চায় হাসপাতাল। তবে মা ফাতেমা ইশরাত তার সবচেয়ে পছন্দের মানুষ। হুমায়রার আক্ষেপও আছে। পরীক্ষার সময় বার বার হরতাল পড়ালেখায় ব্যাঘাত ঘটিয়েছে। হুমায়রার মতে, রাজনীতিকদের শিক্ষার্থীদের কথা ভাবা উচিত। অসহায়দের পাশে দাঁড়ানোর ইচ্ছেসুফিয়া আনোয়ার, মহিলা সমিতি বালিকা উচ্চবিদ্যালয়দেশ নিয়ে আশাবাদী সুফিয়া আনোয়ার। ভবিষ্যতে হতে চায় আইনজীবী। তার লক্ষ্য অসহায় মানুষের পাশে দাঁড়ানো। সুফিয়া বলে, আইনজীবীরা সমাজ পরিবর্তনের কারিগর। অসহায় ও দুস্থ মানুষেরা সব সময় নির্যাতিত। তারা আইনি সহায়তা পায় না। নীরবে সহ্য করে যায় অত্যাচার-নির্যাতন। তাঁদের আইনি অধিকার সম্পর্কে সচেতন করে তুলব।’ বাংলাদেশ মহিলা সমিতি বালিকা উচ্চবিদ্যালয়ে ব্যবসায় শিক্ষা বিভাগের ছাত্রী সুফিয়া ছোটবেলা থেকেই পড়ালেখায় মনোযোগী ছিল। তাই মা-বাবাকে কখনো তাকে নিয়ে চিন্তা করতে হয়নি। ব্যবসায়ী বাবা মো. আনোয়ার মাসুদ ও মা শারমিন সুলতানা ও শিক্ষকদের প্রেরণায় এতটা পথ পাড়ি দেওয়া বলে জানালেন সুফিয়া। তাই কষ্টের সুফল পেয়ে খুবই আনন্দিত।সুফিয়া বলে, ‘আমাদের দেশে সব কিছু রয়েছে। কিন্তু সঠিক ব্যবস্থাপনার অভাবে আমরা এর সুফল পাচ্ছি না। তাই রাজনীতিবিদদের উচিত এ অব্যবস্থাপনা দূর করতে ভূমিকা রাখা। এ দেশের মানুষ সাহসী, সংগ্রামী। সেই সাহস কাজে লাগিয়ে বাংলাদেশকে পৃথিবীর উন্নত দেশের কাতারে নিয়ে যাওয়া সম্ভব।’