এক পাইলট আর তার বন্ধুর মধ্যে কথা হচ্ছে।পাইলট: জানিস, আমাদের এয়ারলাইনসের বিমান কখনো চুরি হয় না।বন্ধু: কেন?পাইলট: কারণ, আমাদের সবগুলো বিমানই ত্রুটিপূর্ণ! ছিনতাইকারীদেরও তো জানের মায়া আছে, নাকি!বিমান যাত্রা শুরু করার পর বিমানবালা বলছেন, ‘সম্মানিত যাত্রীসাধারণ, আপনাদের সহযোগিতায় আমরা সর্বদাই তৎপর। আপনাদের হাতের কাছের বাক্সটিতেই আপনারা পাবেন প্রয়োজনীয় সবকিছু। ফাস্ট এইড বক্স, গরম কাপড়, সুইমিং কস্টিউম...’যাত্রী: এত কিছুর কী প্রয়োজন ছিল?বিমানবালা: প্রয়োজন আছে স্যার। কারণ, আমরা কোথা থেকে উড্ডয়ন করেছি সে ব্যাপারে নিশ্চিত হলেও কোথায় ল্যান্ড করব, সে ব্যাপারে নিশ্চিত নই!এক এলাকা থেকে আরেক এলাকায় ছুটে চলেছে বিমান। বিমানে যাত্রী হিসেবে আছেন দেশের একজন গুরুত্বপূর্ণ মন্ত্রী। ভয়ে তটস্থ বিমানের সবাই।মন্ত্রী: উফ্! এত শব্দ হচ্ছে কোথা থেকে? মাথা ধরে গেল...বিমানবালা: স্যার, আমরা এক্ষুনি ব্যবস্থা নিচ্ছি।কিছুক্ষণ পর।মন্ত্রী: শব্দ বন্ধ হয়েছে, কিন্তু বিমানের গতি এত কমে গেছে কেন?বিমানবালা: স্যার, শব্দটা আসছিল বিমানের ইঞ্জিন থেকে। আপনার অসুবিধা হচ্ছে বলে পাইলট কিছুক্ষণ আগে ইঞ্জিন বন্ধ করে দিয়েছেন... একটি বিমান দুর্ঘটনায় মারা গেল বিমানের সব যাত্রী আর কর্মচারী। ভাগ্যক্রমে বেঁচে গেল বিমানে উপস্থিত একটি বানর। কীভাবে বিমানটি দুর্ঘটনায় পতিত হলো, জানতে একটি তদন্ত কমিটি গঠন করা হলো। তদন্ত কমিটির লোকেরা তদন্তের সুবিধার্থে অনেক কষ্টে বানরটিকে ইশারায় কথা বলা শেখাল। অতঃপর তদন্ত কমিটির সামনে হাজির করা হলো বানরটিকে।তদন্ত কমিটি: দুর্ঘটনার সময় পাইলট কী করছিল?‘পাইলট বাথরুমে ছিল।’ ইশারায় বলল বানরটি।তদন্ত কমিটি: দুর্ঘটনার সময় কো-পাইলট কী করছিল?বানর: ঘুমাচ্ছিল।তদন্ত কমিটি: দুর্ঘটনার সময় বিমানবালা কী করছিল?বানর: যাত্রীদের দেখাশোনা করছিল।তদন্ত কমিটি: দুর্ঘটনার সময় তুমি কী করছিলে?এবার বলল বানর, ‘বিমান চালাচ্ছিলাম’!একজন ফিল্মের হিরো, একজন বৃদ্ধ আর এক স্কুলবালক বিমানে করে যাচ্ছিল। হঠাৎ বিমানটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দিল। বিমানে প্যারাসুট ছিল দুটি।‘আমি ফিল্মের হিরো, ভক্তদের স্বার্থে আমার বেঁচে থাকা প্রয়োজন।’ বলেই একটা প্যারাসুট নিয়ে ঝাঁপিয়ে পড়ল হিরো।‘আমার তো বয়স হয়েছে, আমি এমনিতেও বেশি দিন বাঁচব না। তুমি বরং অন্য প্যারাসুটটা নিয়ে চলে যাও’ শিশুটিকে বলল বৃদ্ধ।শিশু: চিন্তা নেই দাদু, এখনো দুটো প্যারাসুটই আছে। শুধু আমার স্কুলব্যাগটা খুঁজে পাচ্ছি না! তাড়াহুড়ো করে হিরো বোধহয় সেটা নিয়েই...!সংগ্রহ: মো. সাইফুল্লাহ