আকাশে চাঁদ উঠল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আকাশে চাঁদ উঠল রে ভাই
আকাশে চাঁদ উঠল
তাই তো পাড়া-মহল্লাতে
খুশির বাজি ফুটল
ঈদ হবে যে ঈদ হবে যে
প্রতীক্ষাটা টুটল।
আকাশে চাঁদ উঠল রে ভাই
আকাশে চাঁদ উঠল
কেনাকাটা করতে সবাই
বাজার পানে ছুটল
চাল ডাল তেল মসলাপাতি
হাঁড়ির মধ্যে ঘুঁটল।
আকাশে চাঁদ উঠল রে ভাই
আকাশে চাঁদ উঠল
চাঁদটা চিকন আধভাঙা যে
কুট করে কে খুঁটল
গলির মোড়ে সিডিতে গান
হাজার ছেলে জুটল।