প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আকু চিকিৎসার উদ্ভব হয় প্রাচীন চীনে, বিখ্যাত ইয়েলো-নদ উপত্যকার কাছে, খ্রিষ্টপূর্ব তৃতীয় শতকে। প্রাথমিক দিকে একধরনের সংস্কার থেকে এই আকুপাংচারের কৌশলগুলো মানুষের শরীরে প্রয়োগ করা হতো। পরে, ব্যাপারটির কার্যকারিতা পর্যবেক্ষণ করে তা পরিণত হয় বিশেষ এক বিদ্যায়। আরও গবেষণার পর আকুপাংচারের বৈজ্ঞানিক ভিত্তিও প্রমাণিত হয়। জো রাজবংশের শাসনামলে চীনে এই আকুপাংচার ব্যাপক প্রসার লাভ করে। সংস্কারধর্মী একটি বিদ্যা সে সময় পরিণত হয় চিকিৎসার অন্যতম মূল মাধ্যমে। তবে সে সময়ও আকুপাংচার নিয়ে গবেষণা পরিপূর্ণ রূপ লাভ করতে পারেনি। সময়ের সঙ্গে সঙ্গে আকুপাংচার মূল চিকিৎসাশাস্ত্রের পাশাপাশি রোগ নিরাময়ের একটি কার্যকর মাধ্যম হিসেবে ব্যবহূত হয়ে আসছে।
পেঙ্গুইন বুক অব ফার্স্ট অবলম্বনে নাইর ইকবাল