আখতারুজ্জামান চৌধুরীর নাগরিক স্মরণসভা কমিটির সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সাবেক সদস্য আখতারুজ্জামান চৌধুরীর নাগরিক স্মরণসভা ২৮ নভেম্বর বেলা দুইটায় চট্টগ্রাম ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে নাগরিক স্মরণসভা কমিটির প্রস্তুতি সভা ২১ নভেম্বর প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কমিটির সদস্যসচিব আবু সুফিয়ান। বক্তব্য দেন সাবেক সাংসদ চেমন আরা তৈয়ব, চিটাগাং চেম্বারের ভাইস প্রেসিডেন্ট সৈয়দ জামাল আহমদ, প্রকৌশলী হারুনুর রশীদ, বিএমএ সভাপতি মোহাম্মদ মুজিবুল হক খান, সিভিল সার্জন মোহাম্মদ আজিজুর রহমান সিদ্দিকী, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. সাহাবুদ্দীন, বিএফইউজের যুগ্ম মহাসচিব আসিফ সিরাজ, প্রেসক্লাবের সভাপতি কলিম সরওয়ার, সাধারণ সম্পাদক মহসিন চৌধুরী, সিইউজের সাধারণ সম্পাদক হাসান ফেরদৌস প্রমুখ। বিজ্ঞপ্তি।