আখতারুজ্জামান চৌধুরী বাবু স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আনোয়ারা উপজেলার কৈনপুরা প্রিমিয়ার লীগের আয়োজনে বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আখতারুজ্জামান চৌধুরী বাবু স্মরণে ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান ১০ ফেব্রুয়ারি সকাল ১০টায় কৈনপুরা উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে কৈনপুরা ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রণধীর দত্তের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রেসক্লাবের সাবেক সভাপতি, রূপালী ব্যাংকের পরিচালক আবু সুফিয়ান। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন আমরা মুক্তিযোদ্ধার সন্তান কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সুরজিত দত্ত সৈকত। বিশেষ অতিথি ছিলেন নন্দন ঘোষ, কেপিএল কো-চেয়ারম্যান ভাস্কর দত্ত, সজল দে, সুশান্ত দে, বাসু দাশ, দেবাশীষ দাশ, পলাশ দে, সুমন পাল, পলাশ দাশ প্রমুখ।
প্রধান অতিথি আবু সুফিয়ান বলেন, যুব সমাজকে বিভিন্ন অপকর্মের হাত থেকে বাঁচানোর জন্য এবং সুশিক্ষায় শিক্ষিত করার জন্য ক্রীড়া চর্চা অত্যন্ত জরুরি। বর্তমান বিশ্বে বাংলাদেশ ক্রিকেট দল অভাবনীয় সাফল্যের মাধ্যমে বিশ্ব দরবারে বাংলাদেশকে নতুনভাবে পরিচিত করেছে।
তিনি আনোয়ারা তথা দক্ষিণ চট্টগ্রামের উন্নয়নে আখতারুজ্জামান চৌধুরী বাবুর অবদানের কথা স্মরণ করে বলেন, আখতারুজ্জামান চৌধুরী বাবু চট্টগ্রামের অভিভাবক হিসেবে চট্টগ্রামের উন্নয়নে এবং আওয়ামী রাজনীতিতে যে অবদান রেখে গেছেন তা যুগ যুগ ধরে মানুষ শ্রদ্ধার সাথে স্মরণ করবে। উদ্বোধনী খেলায় পন্টিং ডায়নামিক ৮ উইকেটে ক্রিকেট লিজেন্ড অব লারা দলকে পরাজিত করে। বিজ্ঞপ্তি