আখতারুজ্জামান বাবু সময়ের সাহসী সন্তান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আখতারুজ্জামান বাবুর স্মরণসভায় বক্তব্য দেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম
আখতারুজ্জামান বাবুর স্মরণসভায় বক্তব্য দেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম

স্বাস্থ্যমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম বলেন, আখতারুজ্জামান বাবু আওয়ামী লীগের গর্বের ধন, সময়ের সাহসী সন্তান। মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত বাবু মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক ও গণতান্ত্রিক বাংলাদেশ গঠনে সামনের কাতারে থেকে জাতিকে নেতৃত্ব দিয়েছেন।
৪ নভেম্বর আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আখতারুজ্জামান চৌধুরী বাবুর স্মরণসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। চট্টগ্রাম ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন মোছলেম উদ্দিন আহমদ। এতে বিশেষ অতিথি ছিলেন মহানগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী, আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ, ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আলম চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন ও আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য আমিনুল ইসলাম।
সংগঠনের সাধারণ সম্পাদক মফিজুর রহমানের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন আওয়ামী লীগের জাতীয় পরিষদ সদস্য জসীম উদ্দিন আহমদ খান, সাংসদ সামশুল হক চৌধুরী, নজরুল ইসলাম চৌধুরী, মোস্তাফিজুর রহমান, আবু রেজা মো. নেজাম উদ্দিন, ওয়াসিকা আয়েশা খান, দক্ষিণ জেলা আওয়ামী লীগ সহসভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী, মো. ইদ্রিস, আবুল কালাম চৌধুরী, এস এম আবুল কালাম প্রমুখ। বিজ্ঞপ্তি