প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায় মহিলা নাট্যোৎসবে আমন্ত্রিত হয়েছে চট্টগ্রামের নাট্যদল কালপুরুষ নাট্যদল। আগরতলার খেয়াপুরের সাংস্কৃতিক সংগঠন গীতবিতানের আয়োজনে তিন দিনব্যাপী নাট্যোৎসব শুরু হবে ৫ জুন।
উৎসবে ৭ জুন মঞ্চস্থ হবে কালপুরুষের নাটক মৃণালের চিঠি। রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প ‘স্ত্রীর পত্র’ অবলম্বনে রচিত এই নাটকের নাট্যরূপ, নাট্য ও সংগীত নির্দেশনা দিয়েছেন শান্তনু বিশ্বাস।
নাটকে একক অভিনয় করছেন শুভ্রা বিশ্বাস। এটি কালপুরুষের চতুর্থ প্রযোজনা। বিজ্ঞপ্তি।