আগামী দিনের বিমান
আকাশে চরে বেড়ানোর শখ মানুষের অনেক দিনের। একদিন আয়ত্ত করে নিল আকাশে ওড়ার কৌশল। ঠিক মুক্ত বিহঙ্গের মতো না হলেও কিছু কিছু ক্ষেত্রে তাদেরও হার মানিয়েছে মানুষ। প্রথম তারা বেলুন বা ফানুসের সাহায্যে আকাশে ওড়ার কৌশল আয়ত্ত করে। ১৮৭২ সালের জুলাইয়ে বিজ্ঞানী লুকাস সিন মনুষ্যবাহী বেলুন উদ্ভাবন করেন। এরও প্রায় ৩০ বছর পর মার্কিন প্রকৌশলী অরভিল ও উইলবার রাইট ভ্রাতৃদ্বয় ১৯০৩ সালের ১৭ ডিসেম্বর শক্তিসম্পন্ন, বাতাসের চেয়ে ভারী মনুষ্য-নিয়ন্ত্রিত উড়োজাহাজ তৈরি করেন। আধুনিক কাঠামো ও যন্ত্রকৌশল ব্যবহারের মাধ্যমে ১৯৫২ সালে প্রথম বাণিজ্যিক বিমানের যাত্রা শুরু হয়। এর পর থেকেই চলছে উন্নত প্রযুক্তি ব্যবহারের সফল চেষ্টা। বিসিসিডাবল টেকঅ্যামেলিয়া নামের এই বিমানটির পাখা ও মূল কাঠামো হাইব্রিড পদ্ধতিতে তৈরি। এর ছড়ানো পাখাগুলো এটিকে বাতাসে ভেসে থাকার সক্ষমতা বাড়িয়ে দেয়। এর স্বত্বাধিকারী নাসা ও ক্যালিফোর্নিয়া পলিটেকনিক ইনস্টিটিউট।ফ্লাইং হাইএটি হবে পরবর্তী প্রজন্মের বাণিজ্যিক বিমান, যা হবে পরিবেশবান্ধব। বায়ুদূষণ, শব্দদূষণ কমানো এবং জ্বালানি সাশ্রয় করাই হবে এই বিমানের মূল লক্ষ্য। এ বিমানের স্বত্বাধিকারী নাসা।শক টেস্টবৈদ্যুতিক মোটরগুলোকে এমন একটা পর্যায়ে আনা হয়, যাতে প্রপেলারগুলো আরও গতি পায়। এই প্রপেলারগুলো সম্পূর্ণভাবেই ব্যাটারিচালিত। এটির স্বত্বাধিকারী এয়ারবাস।শেপ শিফটারশব্দের চেয়ে দ্রুতগতিতে উড্ডয়ন এবং দ্বিমুখী চলন ক্ষমতাসম্পন্ন হবে এই বিমান। এটি সম্মুখ থেকে নিজেকে ৯০ ডিগ্রি কোণে ঘুরিয়ে নিতে পারবে। স্বত্বাধিকারী ইউনিভার্সিটি অব মিয়ামি।আউট ইন ফ্রন্টমুক্তভাবে উড্ডয়নকারী আকাশযানগুলোর মধ্যে বর্তমানে পৃথিবীর সবচেয়ে দ্রুতগামী বিমান হচ্ছে এক্স-৪৩। তবে এর জায়গা দখল করে নিতেই আসছে এক্স-৫১ নামের এই বিমান। স্বত্বাধিকারী গ্যাটি ইমেজেস।