আগামী দিনের ব্রেকিং নিউজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দলীয় ছাত্রসংগঠনের স্কুল কমিটি দেওয়ার ব্যাপারে ছাত্রসংগঠনগুলো একমত পোষণ করেছে। সংবাদমাধ্যমে আগামী দিনের ব্রেকিং নিউজ কেমন হতে পারে? ব্রেকিং নিউজ পাঠ করেছেন আলমগীরহোসাইন

* টং দোকানে ছাত্রনেতাদের ঝালমুড়ি ছিনতাই...

* চটপটি, ফুচকার দোকানে চাঁদাবাজি চলছেই...

* স্কুলে দুই গ্রুপের সংঘর্ষ, তিন নেতাকে কলমাঘাত...

* সাধারণ ছাত্রদের টিফিনে নেতাদের দখলদারি...

* স্কেল বাহিনীর তাণ্ডবে ১৫ জন আহত, ৫ জনের অবস্থা গুরুতর...

* উত্তরপত্রসহ পরীক্ষার প্রশ্নপত্র লুট করলেন শিশু ছাত্রনেতারা...

* পরীক্ষার আগে প্রশ্ন না দিলে শিক্ষকের চুলে চুইংগাম

লাগানোর হুমকি শিশুনেতার...

* পরীক্ষায় খাতা দেখে লিখতে না দেওয়ায় শিশু সংগঠনের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ...

* ‘রাজনীতিমুক্ত স্কুল ক্যাম্পাস চাই’ সাইনবোর্ড টাঙানোর সময় স্কুল ছাত্রনেতাদের বাধা...

* ক্ষমতাসীন দলের ছাত্রনেতাদের দখলে স্কুলমাঠ...

* স্কুল ক্যানটিনের টেন্ডার নিয়ে শিশুছাত্র নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ...

* টেনিস বল দিয়ে সভাপতির নাক ফাটিয়ে দিল সাধারণ সম্পাদক...