আগামী সপ্তাহের ক্যাম্পাস
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনের নিবন্ধনআগামী ৪ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৪৭তম সমাবর্তন অনুষ্ঠিত হবে। ২০ ফেব্রুয়ারির মধ্যে পরীক্ষা নিয়ন্ত্রকের দপ্তর থেকে সমাবর্তনের জন্য আবেদনপত্র সংগ্রহ করে জমা দিতে হবে। যেসব শিক্ষার্থী ইতিমধ্যে মূল সনদ উত্তোলন করে ফেলেছেন, তাঁদের অতিসত্বর মূল সনদ পরীক্ষা নিয়ন্ত্রকের দপ্তরের ৩০৯ নম্বর রুমে জমা দিতে বলা হয়েছে। বিস্তারিত জানা যাবে: www.du.ac.bdরাবি সমাজবিজ্ঞান বিভাগের পুনর্মিলনীরাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের চার দশক পূর্তি উপলক্ষে ২৮ ফেব্রুয়ারি ও ১ মার্চ পুনর্মিলনীর আয়োজন করা হয়েছে। রেজিস্ট্রেশনের শেষ তারিখ ১৫ ফেব্রুয়ারি। যোগাযোগ: তারেক মাহমুদ রবিন: ০১৭১৬৭৮৮৮৮৮।বিইউবিটিতে সিএসই ফিয়েস্তাবাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজির (বিইউবিটি) কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগে ১৬ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে সিএসই ফিয়েস্তা ২০১৩। আট দিনব্যাপী আয়োজনে সেমিনার, গণিত অলিম্পিয়াড, আইসিটি কুইজ আয়োজন করা হয়েছে।ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে সমাবর্তন১৭ ফেব্রুয়ারি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ৮ম সমাবর্তন অনুষ্ঠিত হবে। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনকেন্দ্রে অনুষ্ঠেয় এ সমাবর্তনের নিবন্ধন কার্ড ও পোশাক ১৩ ফেব্রুয়ারির মধ্যে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের অফিস থেকে সংগ্রহ করতে বলা হয়েছে।[email protected]