আগামীকাল হোটেল আগ্রাবাদে ভারতীয় শিক্ষা মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইভেন্ট ম্যানেজমেন্ট ও শিক্ষা উন্নয়ন সংস্থা সেপের আয়োজনে আগামীকাল ২৭ জুলাই হোটেল আগ্রাবাদে দুই দিনব্যাপী ভারতীয় শিক্ষা মেলা শুরু হবে।
মেলায় অ্যাডভারটাইজিং, অ্যানিমেশন, ব্যাংকিং, বায়োটেকনোলজি, কম্পিউটারবিজ্ঞান, ফ্যাশন ডিজাইনিং, ফিল্ম টেকনোলজি, ফাইন্যান্স, গ্রাফিক ডিজাইনিং, হসপিটালিটি অ্যান্ড ট্রাভেল, ইনফরমেশন টেকনোলজি, ইন্স্যুরেন্স, ইন্টেরিয়র ডিজাইনিং, আইন, ম্যানেজমেন্ট, গণযোগাযোগ, মেডিসিন, গবেষণা ইত্যাদি বিষয়ভিত্তিক কোর্সে পড়তে আগ্রহীদের ভারতীয় শিক্ষাপ্রতিষ্ঠান সম্পর্কে বিস্তারিত তথ্য জানানো হবে। এ ছাড়া ভারতে উচ্চশিক্ষা নিতে আগ্রহী শিক্ষার্থীরা শিক্ষাবৃত্তি, পড়ার খরচ ও ভর্তির তথ্য জানতে পারবেন। বিজ্ঞপ্তি।