আগামীমাসেচাটগাঁসাংস্কৃতিকউৎসব
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাটগাঁ ভাষা পরিষদ চট্টগ্রামে জানুয়ারি মাসে ডিসি পাহাড়ে এক সাংস্কৃতিক উৎসবের আয়োজন করছে। গত বৃহস্পতিবার পরিষদের জামালখান কার্যালয়ে অনুষ্ঠিত সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
উৎসবে আবদুল গফুর হালী রচিত আঞ্চলিক নাটক ‘চাটগাঁইয়্যা সুন্দরী’ মঞ্চস্থ হবে। এ ছাড়া চট্টগ্রামের ভাষা ও বৈচিত্র্যময় সংস্কৃতিকে তুলে ধরতে আঞ্চলিক গান, মাইজভান্ডারী গান, হঁলা, কবিগান, পঁুথিপাঠ ও আদিবাসী সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত হয়। পরিষদের আহ্বায়ক সাংবাদিক এম নাসিরুল হকের সভাপতিত্বে ও সদস্য সচিব নাসির উদ্দিন হায়দারের পরিচালনায় সভায় প্রধান অতিথি ছিলেন শিল্পী আবদুল গফুর হালী। বিজ্ঞপ্তি