সামান্য সচেতনতা পারে জীবন বাঁচাতে। বাসা কিংবা কর্মক্ষেত্র, যেখানেই হোক, অগ্নিকাণ্ডের মতো দুর্ঘটনা যেকোনো সময়ই হতে পারে।তাই আগুন মোকাবিলার যন্ত্রপাতি হাতের কাছে রাখা ভালো।শুধু রাখলেই হবে না, জানতে হবে এর ব্যবহারবিধি।আগুন প্রতিরোধেউপাদানের ওপর নির্ভর করে বাজারে বেশ কয়েক ধরনের অগ্নিনির্বাপণযন্ত্র পাওয়া যায়। ক্যাপ্টেন গ্রুপের ফায়ার সেফটি ইকুইপমেন্টস ইউনিটের পরিচালক মাহমুদুর রশীদ জানান, বাজারে বিভিন্ন ধরনের অগ্নিনির্বাপণযন্ত্র পাওয়া যায়। সাধারণ কাঠে কিংবা কোনো বস্তুতে আগুনের জন্য লাল রঙের সিলিন্ডারের এবিসি ড্রাই কেমিক্যালস অগ্নিনির্বাপণযন্ত্র ব্যবহার করা হয়। এর দাম পড়ে এক হাজার ৩০০ থেকে দেড় হাজার টাকা। তেল থেকে সৃষ্ট আগুন নেভানোর জন্য আড়াই হাজার টাকার ক্রিম রঙের সিলিন্ডার ফোম নির্বাপক ব্যবহার করতে হয়। বাজারে সাড়ে তিন থেকে চার হাজার টাকার মধ্যে অগ্নিনির্বাপণযন্ত্র পাওয়া যায়। এ ছাড়া তরল অগ্নিনির্বাপণযন্ত্রও পাওয়া যায়।মাহমুদুর রশীদ আরও জানান, নিয়মিত সিলিন্ডার পরীক্ষা করে নিতে হয়। সাধারণত সরবরাহকারী প্রতিষ্ঠান থেকেই প্রতিবছর অগ্নিনির্বাপণযন্ত্র পরীক্ষা করে নেওয়া যায়।আগুনের সতর্ক সংকেত, ধোঁয়া শণাক্তকরণবাসা বা অফিসে অগ্নিদুর্ঘটনায় সতর্কতার জন্য আগুনের সতর্ক সংকেত (ফায়ার অ্যালার্ম) ও ধোঁয়া শণাক্ত করার যন্ত্র (স্মোক ডিটেক্টর) ব্যবহার করা হয়। আকারের ওপর নির্ভর করে ফায়ার অ্যালার্ম ও স্মোক ডিটেক্টরের দাম।কন্ট্রোল প্যানেলসহ স্বয়ংক্রিয় ডিটেক্টরের দাম ৪০ হাজার টাকার মতো। ম্যানুয়াল ডিটেক্টরের দাম এক থেকে দেড় হাজার টাকা। ফায়ার অ্যালার্মের ঘন্টার দাম তিন থেকে চার হাজার টাকা।ফায়ার ফাইটিং পোশাকফায়ার ফাইটিং পোশাক হিসেবে হেলমেট, গ্লাভস ও মাস্ক পাওয়া যায় বাজারে। নানা আকারের হ্যান্ড গ্লাভস ও হেলমেট পাওয়া যায় ৪৫০ টাকার মধ্যে। জার্মানি থেকে আমদানি করা অগ্নিনির্বাপণ পোশাকের দাম পড়বে ১৫ থেকে ১৬ হাজার টাকা। অগ্নিকাণ্ডের সময় ফায়ার ব্ল্যাংকেট বা অগ্নিনির্বাপণের জন্য বিশেষ ধরনের কম্বলও কিনতে পারেন। এ ধরনের কম্বলের দাম পড়বে দেড় হাজার টাকা। অগ্নিনির্বাপণের বিভিন্ন ধরনের যন্ত্রপাতির দাম নির্ভর করে আকার ও উৎপাদনকারী দেশের ওপর। প্রতিটি যন্ত্রের সঙ্গে উৎপাদনের তারিখ, ব্যবহারের নিয়মাবলি ও মেয়াদসংক্রান্ত তথ্য থাকে।বিভিন্ন ধরনের অগ্নিনির্বাপণযন্ত্র কিনতে যোগাযোগ করতে পারেন:ক্যাপ্টেন গ্রুপ। ফোন: ০১৮৪৫৯৭০৬১২ইমন ফায়ার ফাইটিং ইকুইপমেন্টস, গাজীপুর। ফোন: ০১৮১৯১২৭০৮৮পাওয়ার জেনারেশন টেকনোলজি। ফোন: ০১৭১১৬৭২৫৪৩আইসিইল প্রাইভেট লিমিটেড। ফোন: ৯৬৬৯৭১৫