আগুনে পুড়ে গেছে রুমার চান্দাপাড়া বৌদ্ধবিহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রুমা উপজেলার পাইন্দু ইউনিয়নের চান্দা হেডম্যানপাড়া বৌদ্ধ বিহার আগুনে পুড়ে গেছে। ৪ ফেব্রুয়ারি বিকেলে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ৩৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। তবে কে বা কারা বিহারে আগুন ধরিয়ে দিয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। পাড়া প্রধান পাইচিঅং কারবারি জানান, পরিকল্পিতভাবে বিহারে আগুন দেওয়া হয়েছে। আগুনে পুড়ে রূপার তৈরি বৌদ্ধ মূর্তি ও নগদ টাকাসহ ৩৫লাখ টাকার সমপরিমাণ ক্ষতি হয়েছে বলে জানান স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য মংচউ মারমা । মৌজার হেডম্যান সামংউ মারমা বলেছেন, অভিযোগটি মৌখিকভাবে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তাকে জানানো হয়েছে। থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার কামাল বলেন, তদন্ত করার পর জানা যাবে আগুন লাগার প্রকৃত কারণ। উল্লখ্য, ১৯৮৯ সালে সম্পূর্ণ কাঠের তৈরি এ বৌদ্ধ বিহারটি নির্মাণ করা হয়।