আগুনে পুড়ে গেছে ১২ বসতঘর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চন্দনাইশ উপজেলার দোহাজারীর দিয়াকুল গ্রামের সিকদারপাড়ায় গত শুক্রবার দুপুরে আগুনে পুড়ে গেছে ১২টি বসতঘর। অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ ৪০ লক্ষাধিক টাকা হতে পারে বলে জানান ফায়ার সার্ভিসের কর্মীরা। প্রত্যক্ষদর্শীরা জানান, দিয়াকুল সিকদারপাড়ার মোজাফ্ফর আহমদের রান্নাঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত। মুহূর্তে তা চারদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে সাতকানিয়া থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা হলেন মোজাফ্ফর আহমদ, সুজা মিয়া, নুরু নবী, বাচুন আলী, সোনা মিয়া, মোহাম্মদ শহীদ, দারুস সালাম, সাইফুল ইসলাম, মোহাম্মদ হাবিব, ফারুক আহমদ, মনির আহমদ ও রফিক আহমদ। জানা যায়, ক্ষতিগ্রস্ত পরিবারগুলো বর্তমানে খোলা আকাশের নিচে দিন কাটাচ্ছে। চন্দনাইশ উপজেলার চেয়ারম্যান আবদুল জব্বার চৌধুরী ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তিনি প্রতিটি পরিবারকে নগদ সহায়তা দেন।