আগে গেলে বাঘে খায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষাদীক্ষা, খেলাধুলাসহ যা কিছু রয়েছে পাশেসকল কিছুতে পেছাচ্ছে দেশ, অভিযোগ কানে আসে।বুদ্ধিজীবীরা বিবৃতি দেন, পত্রিকা সেটা ছাপেনয়া সরকার গদিতে বসেই পড়ে নানাবিধ চাপে।সবকিছুতেই পিছিয়ে পড়ব? মানতে কষ্ট হয়শরীরের চেয়ে মাথা মোটা হলে সহজ রাজ্য জয়।একটা কিছুতে এগিয়ে যাবার বুদ্ধিটা হলো খোঁজাকেমন খুঁজবে, কেমন খুঁজবে!—সবচেয়ে যেটা সোজা।দিনবদলের প্রতিশ্রুতিতে অটল কয়েকজনসময় এগিয়ে নেবার ব্যাপারে মহা উত্সাহী হন।উত্সাহীদের কাছেবিদ্যুত্ সাশ্রয়ের মতন যুক্তিও রেডি আছে।ঘটা করে তাই এক শুভদিন এগোল ঘড়ির কাঁটাপিছিয়ে পড়ার দুর্নামটাকে এইবার দেব টা টা।বাঙালি কিছুতে খুশি হয় এটা নেই কোনো ইতিহাসেস্বভাবত তাই সমস্যাটাও ঘনীভূত হয়ে আসে।একটা ঘণ্টা ঘড়ি এগোতেই যন্ত্রণাটার শুরুইশকুল-অফিসযাত্রী সবার কুঁচকে উঠল ভুরু।আলো ফুটবার আগেই কি না বিছানা ছাড়তে হয়ঘুমন্ত শিশু ইশকুলে নেয়া খুবই ঝামেলাময়।সময় এগোনো যার আইডিয়া তাকে করে গালাগালদেশে স্থায়ী হলো দুইটা সময়: অ্যানালগ, ডিজিটাল।অ্যাপয়েন্টমেন্ট, বিয়ের দাওয়াত, বিশেষ অনুষ্ঠানসময় কোনটা ফলো করা হবে এটাই বিরাট ফান।এইভাবে যত দিন কেটে যায় খেপে যায় পাবলিকমতামত দিতে বাঙালি আসলে চিরকালই নির্ভীক।পত্রিকাজুড়ে বাঙালি ছোটাল মতামত তাইফুনলেখা হলো উপসম্পাদকীয়, আঁকা হলো কার্টুন।রাজনীতিবিদ, আমলার থাকে কয়েকটা ত্যাঁড়া রগতাঁরা চান থাক ডিজিটাল টাইম, নো মোর অ্যানালগ।আগানো সময় পেছানো বিষয়ে হন না মোটেও রাজিতাঁদের ভাষায় পিছিয়ে পড়ার দাবিদার সব পাজি।ঘড়ির কাঁটা পেছানোর দাবিতে গোটা জাতি সোচ্চারসরকার তাই খুব অসহায়, মানতেই হবে হার।খ্যাপা পাবলিক কতটা খারাপ রাজনীতিবিদ জানেতাই তো সময় পিছিয়ে পুনর্বহাল আগের স্থানে।ঘড়ির কাঁটা যে এমন করে গলার কাঁটাও হবেকে ভেবেছে সেটা কবে!মাথামোটাদের শিক্ষা হয়েছে, গুরুত্ব তার অতিবাল্যশিক্ষা ভুলে গেলে ভাই নিজেরই বিরাট ক্ষতি।আগে গেলে খায় বাঘে এবং পিছে গেলে পায় সোনাছোটবেলার এই মহান শিক্ষা কখনোই ভুলব না।