আগের বছরকে ছাপিয়ে গেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাধ্যমিক পরীক্ষার এবারের ফলাফল প্রায় সব ক্ষেত্রে আগের বছরকে ছাপিয়ে গেছে। পাসের হার, শিক্ষার্থী, জেলা, মহানগরের পাসের হার প্রভৃতি সূচক পেছনে ফেলেছে আগের বছরকে। তবে তুলনামূলক ফলাফলে এগিয়ে ছেলেরা। গত বছরও ছেলেরা মেয়েদের চেয়ে এগিয়ে ছিল। এবার মোট ছাত্র পাসের হার গত বছরকে ছাড়িয়ে গেছে। গত বছর ছিল ৭৫ দশমিক ৪৯ শতাংশ, এবার তা বেড়ে দাঁড়িয়েছে ৮০ দশমিক ১২ শতাংশে। একইভাবে বেড়েছে ছাত্রী পাসের হারও—৭৬ দশমিক ৫৮ শতাংশ। আগের বছর ছিল ৬৯ দশমিক ৩০। এবার ৭৭ হাজার ৪৬৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ছাত্রী ছিল ৪০ হাজার ৫০৭ জন। পাস করেছে ৩০ হাজার ৯৪৯ জন। তেমনিভাবে ছাত্র ছিল ৩৬ হাজার ৯৫৮ জন। উত্তীর্ণ হয় ২৯ হাজার ৫৭২ জন। জিপিএ-৫ প্রাপ্তির ক্ষেত্রেও এগিয়ে ছেলেরা। মোট চার হাজার ৮১৯ জিপিএ-৫-এর মধ্যে দুই হাজার ৫৬৭ জনই ছেলে। তবে মানবিক বিভাগের মোট ৩৭ জন জিপিএ-৫-এর মধ্যে ২৯ জনই ছাত্রী। মেয়েরা বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা বিভাগে ছেলেদের সঙ্গে সমানে সমান লড়লেও পিছিয়ে পড়ে মানবিক বিভাগের ফলাফলে। এ বিভাগে তাদের পাসের হার ৬১ দশমিক ৬২। ছেলেদের পাসের হার ৬২ দশমিক ৫৩। ছাত্রীদের মতো এবার পিছিয়ে রয়েছে মেয়েদের বিদ্যালয়গুলোও। বোর্ডের সেরা ২০ বিদ্যালয়ের তালিকায় বালিকা বিদ্যালয় মাত্র আটটি। প্রথম ও দ্বিতীয় স্থানে যথাক্রমে ফৌজদারহাট ক্যাডেট কলেজ ও কলেজিয়েট উচ্চবিদ্যালয়। অবশ্য তৃতীয় স্থানে রয়েছে একটি কো-এডুকেশন বিদ্যালয়—ইস্পাহানী স্কুল অ্যান্ড কলেজ। তেমনি চট্টগ্রাম পাবলিক স্কুল দখল করেছে পঞ্চম স্থান। সেরা দশের মধ্যে মেয়েদের বিদ্যালয় বলতে কেবল দুটি। ডা. খাস্তগীর বালিকা উচ্চবিদ্যালয় চতুর্থ ও বাংলাদেশ মহিলা সমিতি বালিকা উচ্চবিদ্যালয় অর্জন করেছে ষষ্ঠ স্থান।এবার পরীক্ষার্থীর সংখ্যা আগের বছরের চেয়ে আট হাজার ৯৬৫ জন বেশি ছিল। পাসের হার বেড়েছে ৫ দশমিক ৯৬। সামান্য বেড়েছে বিজ্ঞান বিভাগে পাসের হারও। মানবিক বিভাগে পাসের হার বেড়েছে ৬ দশমিক ২৩। ব্যবসায় শিক্ষায় পাসের হার বেড়েছে ৮ দশমিক ৪। একইভাবে মহানগরের পাসের হার গতবার ছিল ৮২ দশমিক ৬৯, এবার হয়েছে ৮৮ দশমিক ৭৮। মহানগর বাদে চট্টগ্রাম জেলার পাসের হার বেড়ে দাঁড়িয়েছে ৭৭ দশমিক ৫৩। আগে ছিল ৬৮ দশমিক ৯৩।