আগ্রাবাদ বাণিজ্যিক ভবন মালিক সমিতির কমিটি গঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগ্রাবাদ বাণিজ্যিক ভবন মালিক সমিতির বৈঠক গত ৩০ বিকেল চারটায় নগরের একটি হোটেলে অনুষ্ঠিত হয়। এতে আগ্রাবাদ এলাকার ৫০টি বাণিজ্যিক ভবনের মালিক এবং ভবন মালিকের প্রতিনিধি উপস্থিত ছিলেন। সভায় উপস্থিত সদস্যদের মতামতের ভিত্তিতে ১১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিন করা হয়।
নতুন কমিটির আহ্বায়ক নির্বাচিত হন মো. শফিক হোসেন চৌধুরী। যুগ্ম আহ্বায়ক নির্বাচিত হন মো. সিরাজুল ইসলাম ও মো. আলমগীর চৌধুরী। এ ছাড়া কমিটির সদস্য হিসেবে মো. আবদুল মান্নান, মো. ইদ্রিস, মো. আমিনুর রহমান, মো. লুৎফর রহমান, ফয়সাল আমিন কাদেরী, এ এস এম যাকির হোসাইন, মো. আইয়ুব ও মো. মোস্তান বিল্লাহ নির্বাচিত হন।
মো. সিরাজুল ইসলামের সঞ্চালনায় সভায় বক্তারা আগ্রাবাদ এলাকার বিভিন্ন সমস্যা জলাবদ্ধতা এবং পানি নিষ্কাশন, বিদ্যুৎ বিভ্রাট ও সিটি করপোরেশনের বর্তমান পৌরকর পদ্ধতি নিয়ে আলোচনা করেন। ব্যবসায়ীরা তাঁদের বিভিন্ন সমস্যা সমাধানে প্রশাসনকে এগিয়ে আসার আহ্বান জানান। বিজ্ঞপ্তি।