আগ্রাবাদ সিডিএ আবাসিক এলাকার মসজিদের সম্প্রসারণকাজ উদ্বোধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আগ্রাবাদ সিডিএ আবাসিক এলাকার কেন্দ্রীয় মসজিদ সম্প্রসারণকাজের উদ্বোধন করা হয়েছে গত শুক্রবার। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান আবদুচ ছালাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মসজিদের সমপ্রসারণকাজ উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন মসজিদ কমিটির সভাপতি আমান ই আলম খান, প্রথম সহসভাপতি আবদুল রশিদ, সহসভাপতি মো. লিয়াকত আলী, সাধারণ সম্পাদক মজহারুল হক, অর্থ সম্পাদক আনিসুর রহমান চৌধুরী, আবাসিক এলাকার বসিন্দা মহিউদ্দিন আহমেদ, সিরাজুল ইসলাম, আবদুর রাজ্জাক, মোহাম্মদ শাহজাহান, আবদুল মান্নান মজুমদার, গোলাম কবির, আবুল কালাম ভুঁইয়া, সাইয়েদ আহমেদ কবির, জহিরুল ইসলাম চৌধুরী প্রমুখ। বিজ্ঞপ্তি।