আগ্রাবাদ হোটেলসের বার্ষিক সাধারণ সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আগ্রাবাদ হোটেলস লিমিটেডের সাধারণ সভায় কোম্পানির কর্মকর্তারা
আগ্রাবাদ হোটেলস লিমিটেডের সাধারণ সভায় কোম্পানির কর্মকর্তারা

আগ্রাবাদ হোটেলস লিমিটেডের বার্ষিক সাধারণ সভা ২৪ সেপ্টেম্বর সকাল ১১ টায় হোটেলের ক্রিস্টাল বল রুমে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন হোটেলের পরিচালকমণ্ডলীর চেয়ারম্যান এ বি এম শাহজাহান। সভায় জানানো হয়, ২০১৩ সালে ক্রমান্বয়ে হোটেলের ব্যবসায় অগ্রগতি হয়েছে। বক্তব্য দেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক এ এইচ এম করম আলী, শেয়ার হোল্ডার হাফেজ কবির উদ্দিন আহমেদ, মো. ইউসুফ চৌধুরী, এজাজ আহমদ চৌধুরী, পরিচালক (অর্থ) ইয়াসমিন সফদর আলী, প্রধান নির্বাহী কর্মকর্তা এইচ এম হাকিম আলী, উপব্যবস্থাপনা পরিচালক এ এস এম কায়সার আলী প্রমুখ। বিজ্ঞপ্তি।