প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অফিসের কাজে ফাঁকি দিতে প্রযুক্তিকে ফাঁকি দেওয়ার অভিনব কৌশল অবলম্বন করে ধরা পড়েছেন ব্রাজিলের গ্রেটার সাও পাওলোর একটি হাসপাতালের কয়েকজন চিকিৎসক। তাঁরা অফিসে হাজিরা নির্ণয়ে ব্যবহূত বায়োমেট্রিক যন্ত্রে (পাঞ্চিং) আঙুলের নকল ছাপ ব্যবহার করেছেন। এ জন্য তাঁরা ব্যবহার করেন সিলিকনের তৈরি নকল আঙুল। অনুপস্থিত সহকর্মীর আঙুলের নকল ছাপ বসিয়ে এভাবেই যন্ত্রকে বোকা বানানো হয়েছে। ফলে ওই ব্যক্তিকে কাগজে-কলমে উপস্থিত দেখিয়েছে যন্ত্র। ব্রাজিলের টেলিভিশন চ্যানেল গ্লোবেভিশনের প্রচারিত ভিডিওচিত্রে দেখা যায়, এক নারী চিকিৎসক ওই যন্ত্রে নিজের উপস্থিতি জানানোর পর নকল আঙুল ব্যবহার করে দুই সহকর্মীর ছাপও দিচ্ছেন। এরপর তিনি তিনজনের উপস্থিতি নিশ্চিত করে যন্ত্রের দেওয়া প্রমাণপত্র সংগ্রহ করেন। এএফপি।